Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সাফ ২০২৬

সেরাটা দিয়ে শিরোপা জিততে চায় ভারত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৩৭
শেয়ার করুন:
সেরাটা দিয়ে শিরোপা জিততে চায় ভারত

ছবি: আগামীর সময়

সাফ ফুটবল মানেই যেন তাদের শিরোপা। টুর্নামেন্টের রেকর্ড ৯ শিরোপা নিয়ে বাকিদের ধরাছোঁয়ার অনেকটাই বাইরে ভারত। এবার তাদের সামনে ১০ম শিরোপার হাতছানি। পাকিস্তানের বিপক্ষে ফাইনালের আগে ভারতের কোচ নওশাদ মুসা।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের কারণে এবার সাফে যুব দল পাঠিয়েছে ভারত। সেই দলটাও দাপটের সঙ্গে খেলেই ফাইনালে পৌঁছে গেছে। ফাইনালে এবার তাদের প্রতিপক্ষ প্রথমবার শিরোপার স্বপ্ন দেখা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন দুই দলের কোচ ও অধিনায়ক। শুরুতেই ভারতের কোচ মুসা জানান, জমজমাট এক ফাইনালের প্রত্যাশা তার, ‘প্রতিটি ম্যাচই শেখার একটি সুযোগ এবং আপনি যদি পাকিস্তান দলকে দেখেন, যে দলটি আমাদের বিরুদ্ধে খেলেছিল এবং যে দলটি বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিল, তারা সম্পূর্ণ আলাদা দুটি দল ছিল। আমার জয়ের পর আমাকে এই প্রশ্নটি করা হয়েছিল এবং আমি মিডিয়াকে বলেছিলাম যে পাকিস্তানের যে দলের সাথে আমি খেলেছি সেটি সম্পূর্ণ স্কোয়াড ছিল না। আমি এমনকি এও বলেছিলাম যে একবার সেই খেলোয়াড়রা ফিরে এলে তারা একটি ভিন্ন দল হয়ে উঠবে। এবং অবশ্যই আমরা তাদের বিশ্লেষণ করছি, আমরা তাদের খেলার ধরন এবং তাদের সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করছি। সুতরাং নিশ্চিতভাবেই আগামীকাল আপনারা একটি জমজমাট ম্যাচ দেখতে পাবেন।‘

পাকিস্তানে দ্রুতগতির প্রবাসী ফুটবলার থাকলেও নিজের দলকেই এগিয়ে রাখছেন মুসা, ‘আমি মনে করি আমার খেলোয়াড়রা অনেক বেশি দ্রুতগতির, যা আমার জন্য একটি সুবিধা হবে। তাই তাদেরই এ নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত।‘

যুব দল নিয়ে এলেও নিজেদের দ্বিতীয় সারির দল মানতে নারাজ মুসা, ‘আপনারা যাকে ক্ষয়প্রাপ্ত স্কোয়াড বা বি টিম বলছেন, আমি মনে করি না এটি কোনো বি টিম। যেভাবে আমরা পারফর্ম করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফাইনালে আছি। তাহলে আমার ছেলেরা যখন প্রমাণ করে দিয়েছে যে তারা ভালো, তখন আমরা কেন এটিকে বি টিম বলব?’

পাকিস্তানকে ফেভারিট মনে না করলেও তাদের সমীহ করছেন মুসা, ‘আমাদের হারাতে পারলে তবেই তারা এগিয়ে থাকবে। আমি কেবল এইটুকুই বলব যে প্রথম ম্যাচের আগেই আমি বলেছিলাম তারা একটি ভালো দল এবং আমি তা সম্মান করি।‘

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের কৌশল নিয়ে মুসা জানালেন, ‘অবশ্যই, আমরা যেভাবে প্রথম ম্যাচ খেলেছি, তার থেকে আমাদের কৌশল ভিন্ন হবে। কারণ যেভাবে তারা খেলছে এবং এখন তাদের দলে যে ধরনের খেলোয়াড় রয়েছে, তাতে প্রতিপক্ষকে মূল্যায়ন করার এবং খেলার পদ্ধতি আমাদের পরিবর্তন করতে হবে। তাই নিশ্চিতভাবেই আমরা একটি ভিন্ন পরিকল্পনা নিয়ে নামব।‘

বাংলাদেশ-পাকিস্তান সেমি নিয়ে মুসা জানালেন, ‘দেখুন, যখন আপনি একটি ম্যাচ খেলবেন, পুরো সময় ফোকাস বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে তারা ফোকাস হারিয়েছিল এবং সেই গোলটি হজম করেছিল। যেকোনো খেলায় ছোট ছোট ভুল থাকে এবং আপনি যদি সামান্য সুযোগও দেন, তবে আপনাকে শাস্তি পেতে হবে। আপনি যদি পাকিস্তানের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচটি দেখেন, নব্বই মিনিট পার হওয়ার পর শেষ চার মিনিটে আমরা দুটি গোল হজম করেছি। সুতরাং আপনি যখন এই স্তরের ফুটবল খেলবেন, তখন ফোকাস হারাতে পারবেন না।

পাকিস্তান কোচের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানালেন মুসা, ‘দেখুন, কোচের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কারণ তিনি যে স্তরের ফুটবল খেলেছেন তার তুলনায় আমরা তার কাছাকাছিও কোথাও নেই। তবে আমি মনে করি না এটি কোচদের খেলা, কারণ দিন শেষে আমরা ট্রেনিং পিচে যা-ই করি না কেন, মাঠে গিয়ে পারফর্ম করতে হয় খেলোয়াড়দেরই। তারা যদি ভালো করে, তবেই সব ভালো। কোচ বাইরে থেকে শুধু নির্দেশ দিয়ে যেতে পারেন, মাঠে সব সম্ভব নয়।

দলে কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিলেন মুসা, ‘না, কোনো পরিবর্তন আসবে না। আমি আমার খেলোয়াড়দের বিশ্বাস করি, আমি তাদের প্রচুর সম্মান করি। নিজেও একজন খেলোয়াড় হওয়ায় আমি জানি একজন কোচের জন্য তার খেলোয়াড়দের সম্মান করা এবং তাদের ওপর বিশ্বাস রাখা কতটা জরুরি। যে-ই খেলুক না কেন, মাঠে নেমে প্রত্যেকে শতভাগ দেয়, আর তাদের ওপর আমার ১০০ ভাগ বিশ্বাস আছে।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি