Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব

বাংলাদেশকে উড়িয়ে দিল সিরিয়া

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৯
বাংলাদেশকে উড়িয়ে দিল সিরিয়া

সংগৃহীত ছবি

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে আরও বড় ব্যবধানে হারল তারা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিরিয়া। বি গ্রুপে টানা দুই ম্যাচ হেরে বাছাইপর্ব থেকেই বাদ পড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ।

তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। সিরিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গেলে পিছিয়ে পড়ে তারা। দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজম করে বাংলাদেশ।

ম্যাচের পুরোটা সময়জুড়েই ছিল সিরিয়ার আধিপত্য। প্রথমার্ধে কিছু সুযোগ এলেও সেটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। হাফ টাইমের ঠিক আগে ৪৪ মিনিট পিছিয়ে যায় বাংলাদেশ। আব্দুল্লাহ আল নাজারের ব্যাকপাসে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন সিরিয়ার মিডফিল্ডার আলান মামো।

হাফ টাইমের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে সিরিয়া। বাংলাদেশের ফুটবলারের ভুল পাসের সুযোগ নিয়ে গোল করেন মারিওসতেলুস আলহেরেক। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিরিয়া।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলায় কিছুটা গতি ফেরে। তবে ম্যাচে ফেরার মতো কোন আক্রমণ তৈরি করতে পারেনি তারা। ৭৩ মিনিটে আমের আম্মারের বাঁকানো ফ্রি কিক দারুণভাবে আটকে দেন কিপার রাজ। কিপারের কল্যাণেই আরও বেশ কয়েকবার বেঁচে গেছে বাংলাদেশ।

ম্যাচের ৯০ মিনিটে বক্সের বেশ বাইরে ফ্রি কিক পায় সিরিয়া। আলমেরি আলতো টোকায় ফ্রি কিক নেওয়ার পর আলনাজার নিচু এক শট নেন। গতি না থাকলেও বল গড়িয়ে গড়িয়ে চলে যায় জালে।

শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ২ ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে আছে তারা। মূল পর্বে যেতে হলে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বড় জয়ের পাশাপাশি অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের যুবাদের।  

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    advertiseadvertise