Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আনচেলত্তি

ভারতে ফুটবল সংস্কৃতি নেই, তারা অন্য খেলায় ভালো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৮
ভারতে ফুটবল সংস্কৃতি নেই, তারা অন্য খেলায় ভালো

ভারতের মাটিতে নিজেদের ইতিহাসে প্রথম কোনো প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক ভারতের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচটিকে ঘিরে রোমাঞ্চের কথা প্রকাশ করেছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। ফিফা র‍্যাঙ্কিং চালুর পর থেকে ভারতের বিপক্ষে খেলা সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হতে যাচ্ছে ব্রাজিল।

রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিউস জুনিয়র ও এনদ্রিক এবং বার্সেলোনার রাফিনিয়ার মতো তারকাদের নিয়ে গড়া ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন আনচেলত্তি। ভারতের বিপক্ষে এই ঐতিহাসিক ম্যাচটি নিয়ে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল কোচ বলেন, ‘বিশ্বের প্রতিটি কোণেই ব্রাজিলের সমর্থক রয়েছে। এই জাতীয় দলের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ব্রাজিলীয় সমর্থক নয়, ভারতের সমর্থকদের জন্যও আমাদের এই ম্যাচ খেলাটা একটা বিরাট আনন্দের ব্যাপার।’

আরও পড়ুন

স্কালোনিকে আনুষ্ঠানিক প্রস্তাব দিল আর্জেন্টিনা

২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রীতি ম্যাচ হলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে এর গুরুত্বের কোনো কমতি নেই উল্লেখ করে আনচেলত্তি জানান, ‘এটি একটি প্রীতি ম্যাচ; কিন্তু আমাদের জন্য কখনোই কোনো ম্যাচ প্রীতি ম্যাচ নয়। যখন আপনি জাতীয় দলের হয়ে খেলবেন, আপনাকে সবসময় নিজের সেরাটা দিতে হবে। আমরা তরুণ এক প্রজন্মকে গড়ে তোলার কাজ করছি।’

বিভিন্ন দেশের সংস্কৃতি এবং ভিন্ন শৈলীর দলের বিপক্ষে খেলার গুরুত্ব তুলে ধরে এই ইতালিয়ান কোচ বলেন, ‘ভারত সফরটি রোমাঞ্চকর হবে। আসলে বিশ্বমানের প্রতিপক্ষের বিপক্ষে খেলার খুব বেশি অভিজ্ঞতা ভারতের নেই, তবে তাদের খেলার ধরণ আমাদের জানতে হবে। আমি কখনো ভারতে যাইনি। ভারতে ফুটবলের কোনো সংস্কৃতি নেই, তবে তারা অন্যান্য খেলায় ভালো। নতুন প্রজন্মের ফুটবলার তৈরি করতে হলে এই জায়গায় কাজ করতে হবে।’

উত্তর আমেরিকা বিশ্বকাপে ব্যর্থতার পর মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহেস, ব্রুনো গুইমারেস, রাফিনিয়া ও ভিনিসিউস জুনিয়রের মতো অভিজ্ঞদের কেন্দ্র করে তরুণদের নিয়ে একটি শক্তিশালী দল গঠনের মিশনে নেমেছেন আনচেলত্তি। এই প্রীতি ম্যাচগুলো দিয়েই তিনি খেলোয়াড়দের যাচাই করে নেবেন।

কার্লো আনচেলত্তিব্রাজিলব্রাজিল-ভারত ম্যাচ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    উত্তাল চুয়েট ক্যাম্পাসে ফিরলেন সাবেক ভিসি, স্লোগানে বরণ

    উত্তাল চুয়েট ক্যাম্পাসে ফিরলেন সাবেক ভিসি, স্লোগানে বরণ

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস