Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

স্প্যানিশ সংবাদমাধ্যমের তোপের মুখ আলভারেস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৭:২৮
শেয়ার করুন:
স্প্যানিশ সংবাদমাধ্যমের তোপের মুখ আলভারেস

সংগৃহীত ছবি

বার্সেলোনার বিপক্ষে হুলিয়ান আলভারেসের কাছ থেকে এমন পারফরম্যান্স আশা করেননি আতলেতিকো মাদ্রিদের সমর্থকেরা। ১-২ গোলের হারে হতাশার এক রাত কাটিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ম্যাচে আতলেতিকোর একমাত্র গোলটি তৈরিতে অবদান রেখেছিলেন আলভারেস। পুরো ম্যাচে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টাও করেছেন। তবে গোলের সহজ দুটি সুযোগ নষ্ট করায় সমালোচনার মুখে পড়েছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, আলভারেসের নষ্ট করা দুটি সুযোগই সমর্থকদের নজরে এসেছে। প্রথমার্ধে বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়ার সঙ্গে ওয়ান অন ওয়ান অবস্থায় পেয়েও গোল করতে পারেননি তিনি। শেষ দিকে আরেকটি সুযোগে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

বার্সেলোনার বিপক্ষে এই ম্যাচটি আলভারেসের জন্য ছিল নিজেকে প্রমাণের বড় সুযোগ। বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা ভেস্তে যাওয়ার পর থেকেই আতলেতিকোর সমর্থকদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং সমর্থকদের আস্থা অর্জনের সুযোগ ছিল তার সামনে।

তবে ম্যাচের পর সমালোচনার ঝড় ওঠে। স্প্যানিশ সাংবাদিক মানু কারেনো ক্যাদেনা সের রেডিওতে বলেন, ‘সে এখনো প্রমাণ করতে পারেনি যে ১০০ কিংবা ১৫০ মিলিয়ন ইউরো খরচ করার মতো খেলোয়াড় সে।’ তার মতে, আতলেতিকোর এমন একজন স্ট্রাইকার প্রয়োজন, যিনি গুরুত্বপূর্ণ ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন।

সাবেক ফুটবলার কিকি নারভায়েসও আলভারেসের নষ্ট করা সুযোগ নিয়ে সমালোচনা করেছেন, ‘সুযোগ দুটি এতটাই পরিষ্কার ছিল যে, এ নিয়ে চিৎকার করারও কিছু নেই।’

আলভারেসের গোল করার ব্যর্থতা এবং তার দলবদলের বিশাল অঙ্কের অর্থ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এল পাইসের সাংবাদিক লাদিসলাও মনিনো বলেন, ‘তার কারিগরি দক্ষতা বিবেচনায় এমন দুটি সহজ সুযোগ নষ্ট করা আলভারেসের জন্য স্বাভাবিক নয়।’

তবে সবচেয়ে কড়া মন্তব্যটি করেছেন রেডিও মার্কার বিশ্লেষক নাচো ভ্যালেন্সিয়া। সরাসরি সম্প্রচারে তিনি বলেন, ‘ম্যাচ শেষে মনে হচ্ছে, আপনার টাকাটা জলে ফেলেছেন।’

হুলিয়ান আলভারেসআতলেতিকো মাদ্রিদবার্সেলোনাস্প্যানিশ সংবাদমাধ্যম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স