Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বার্সার মেসি যেভাবে আর্জেন্টিনার হলেন

ফাহিম মাশরুর
ফাহিম মাশরুর
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৬:১৫
বার্সার মেসি যেভাবে আর্জেন্টিনার হলেন

সংগৃহীত ছবি

তার বিদায় ঘিরে আয়োজনের যেন কোনো কমতি নেই। মনুমেন্টাল স্টেডিয়াম সাজবে বর্ণিল সাজে। শুধু কি মনুমেন্টাল? বুয়েনস এইরেসের অলিগলি, আর্জেন্টিনার পথঘাট- সবই যেন সেই রাতে মিলে যাবে এক বিন্দুতে। কাঁদবে মনুমেন্টাল, চোখ ভিজবে পুরো আর্জেন্টিনার। তারা যে বিদায় দিতে চলেছে তাদের অতি আপনজনকে। লিওনেল মেসি বিদায় নিচ্ছেন, আর্জেন্টাইনদের জন্য রেখে যাচ্ছেন হাজারো স্মৃতি। অথচ যে মেসিকে নিয়ে এত কান্না, ধরে রাখার এত আকুতি, সেই মেসিই ছিলেন আর্জেন্টাইনদের কাছে বড্ড ‘পর’!

খুদে বালকে ‘ঈশ্বর’ ম্যারাডোনার ছায়া

ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপের পর লাতিন আমেরিকার দেশটির মানুষের কাছে তিনি শুধুই একজন ফুটবলার নন। কারও কাছে ঈশ্বরের সমতুল্য, অনেকের কাছে এর চেয়েও খানিকটা বেশি। বুয়েনস এইরেসের পাব থেকে রোসারিওর শ্রমিক পল্লির গলি, যখনই ফুটবল নিয়ে কোনো আড্ডা জমত, একটি ছায়াই ঘুরপাক খেতো— ম্যারাডোনা।

ডিয়েগো ছিলেন অপ্রতিরোধ্য, ক্যারিয়ারে ছিল নানা বিতর্ক, ড্রাগ ছিল নিত্যসঙ্গী। কিন্তু শত বিতর্ক, ভুলের শেষেও তিনি ‘শতভাগ আর্জেন্টাইন’। ভিলে ফিওরিতোর বস্তি থেকে উঠে আসা সেই ছেলেটি, যিনি ১৯৮৬ বিশ্বকাপে ‘হ্যান্ড অব গড’ আর ৬ ডিফেন্ডারকে কাটিয়ে করা সেই শতাব্দীর সেরা গোলে ইংল্যান্ডকে চূর্ণ করে বিশ্বজয় করেছিলেন। ট্যাঙ্গো গাইতেন, লড়তেন অসংগতির বিরুদ্ধে, বুকে জড়িয়ে রাখতেন দেশের পতাকা আর যখনই দেশের একটি অলৌকিক কিছুর প্রয়োজন হতো, ম্যারাডোনার তার জাদুর ঝাঁপি খুলে বসতেন।

ম্যারাডোনা ফুটবলকে বিদায় জানানোর পর পেরিয়ে গেছে অনেকটা বছর। বাম পায়ে কেউ ভালো খেললেই চলে আসত তুলনা। ‘ছেলেটা ম্যারাডোনার মতো খেলে’, এমন কথা শুনেছেন অনেকেই। কিন্তু ম্যারাডোনা তো একজনই।

এরপর এলেন লিওনেল আন্দ্রেস মেসি। ছোট্ট মেসির বাম পায়ের জাদুতে মুগ্ধ হয়ে রোসারিওবাসী বলেই বসল, নতুন মেসিকে পেয়ে গেছেন তারা। মাত্র ১৩ বছর বয়সে গ্রোথ হরমোনের চিকিৎসার জন্য রোসারিও ছেড়ে চলে যেতে হয়েছিল বার্সেলোনার ‘লা মাসিয়া’ একাডেমিতে। স্বদেশিদের চোখে তিনি ছিলেন দেশের এক ‘প্রবাসী সন্তান’। একজন বিস্ময়বালক, যিনি শান্তভাবে কথা বলতেন, ইউরোপে একের পর এক ট্রফি জিততেন, কিন্তু আর্জেন্টিনার জার্সিতে ছিলেন বর্ণহীন।

নিজ দেশে প্রবাসী

নিজ দেশেই যেন এক ‘বিদেশি'। এক দশকেরও বেশি সময় ধরে ইউরোপে মেসির অবিশ্বাস্য কীর্তি আর্জেন্টিনার মানুষ দেখেছে অবাক বিস্ময় আর গভীর সন্দেহের চোখে। একই তো মানুষ। বার্সায় যে অতিমানব, আর্জেন্টিনায় কেন তাকে খুঁজেই পাওয়া যায় না?

বার্সেলোনার ন্যু ক্যাম্প মাঠে মেসি ছিলেন অপ্রতিরোধ্য। ৭৭৮টি ম্যাচে ৬৭২টি গোল, ১০টি লা লিগা, চারটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ছয়টি ব্যালন ডি’অর। ক্লাবের হয়ে জয়ের আর কিছুই বাকি নেই।

কিন্তু জাতীয় দলে খেলতে এলেই কী যেন হতো মেসির। যেন এক মানসিক দেয়ালের সামনে এসে থমকে দাঁড়াতেন লিও। আর্জেন্টিনা জুড়ে তখন এক অদ্ভুত আলোচনা। মেসি আসলে ইউরোপিয়ান ফুটবলার, তিনি আর্জেন্টাইন নন। দেশের চেয়ে স্প্যানিশ সংস্কৃতিই তিনি ভালো বোঝেন। সব জাদু জমা রাখেন বার্সার জন্য।

মেসি ভক্তরা অবশ্য তার পক্ষে লড়াইটা চালিয়ে গিয়েছেন। বার্সার মেসির সঙ্গে ছিলেন জাভি, ইনিয়েস্তাদের মতো কারিগররা। চোখ বন্ধ করেই মেসি বুঝতে পারতেন, কোন দিক থেকে বলটা তার পায়ে আসবে। তিকি-তাকার জাদুতে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন পুরো ইউরোপকে।

অন্যদিকে আর্জেন্টাইন ফুটবল যাচ্ছিল চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে। ২০০৬ থেকে ২০১৮ কোচ বদল হয়েছে আটবার। ফুটবল ফেডারেশন ছিল ছন্নছাড়া। ভাঙাচোরা দলকে একাই টেনে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠিয়েছিলেন মেসি। সুযোগ ছিল অপবাদটা ঘোচানোর। হলো না। অতিরিক্ত সময়ে মারিও গোৎজের সেই গোল যেন বিষাক্ত তীর হয়ে বিঁধল মেসির বুকে। সোনালি সেই ট্রফির দিকে তার ছলছল চোখে তাকিয়ে থাকার দৃশ্যটা আজও ভোলার মতো নয়।

বিশ্বকাপ গেল। এরপর এলো সেই টানা দুই কোপা আমেরিকার ফাইনালে হার। ২০১৫, ২০১৬ কোপার ফাইনালে টাইব্রেকারে হার। পেনাল্টি মিস করে মেসি তখন একেবারেই ভেঙে পড়লেন। নিউ জার্সির সেই ফাইনাল হারের পর মেসি ঘোষণা দিয়েই দিলেন, আর না। জাতীয় দলের যাত্রা শেষ এখানেই।

ভক্তরা অনেকে কাঁদলেন। ‘যেয়ো না মেসি’ প্ল্যাকার্ডে ভরে গেল বুয়েন্স আয়ার্সে সড়ক। আর্জেন্টাইন সমর্থকদের অনেকে আবার খুশিও হলেন। যাক, ইউরোপিয়ান এই ‘কোকিল ছানা’ বিদায় নিল অবশেষে! 

মেসির এই অবসর অবশ্য স্থায়ী হলো খুব অল্প সময়। ভক্ত, কোচ, ফেডারেশন; সবার অনুরোধে আবারও ফিরলেন জাতীয় দলে। এ ফেরাটাই হয়ে উঠল ইতিহাসের সর্বকালের সেরা প্রত্যাবর্তনের সূচনা।

২০১৮ সাল। আর্জেন্টিনার দায়িত্ব নিলেন মেসির সাবেক সতীর্থ লিওনেল স্কালোনি। একঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে গড়লেন নতুন এক আর্জেন্টিনা দল। যাদের প্রায় সবাই মেসিকে আইডল মেনে বড় হয়েছেন। মেসিকে তারা ভালোবাসেন অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি! তাদের একটাই লক্ষ্য, মেসির হাতে সেই অপূর্ণ ট্রফি তুলে দেওয়া।

স্কালোনির অধীনে এ দলটাই ধীরে ধীরে হয়ে উঠল অজেয়। নেতা হতে পারেন না, মেসির বিরুদ্ধে আনা এই অভিযোগও ধীরে ধীরে মুছে যেতে লাগল।

২০২১ সালের ১০ জুলাই। রিও ডি জেনেরিও। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। দি মারিয়ার একমাত্র গোলে এগিয়ে আলবিসেলেস্তেরা। পুরো আর্জেন্টিনা তখন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে শেষ বাঁশির।

শেষ বাঁশি বাজল। মেসি হাঁটু গেড়ে বসে পড়লেন। কাঁদলেন। আনন্দের কান্না, স্বস্তির কান্না, সব সমালোচনার জবাব যেন চোখের জলেই দিলেন আর্জেন্টিনার অধিনায়ক। ২৮ বছরের খরা কাটিয়ে বড় ট্রফি জিতল আর্জেন্টিনা। এর কিছুদিন আগে ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতলেও কোপা আমেরিকা যে তার কাছে বিশেষ কিছু, সে যেন নিজের কান্নাতেই বুঝিয়ে দিয়েছিলেন মেসি।

শুধু কি মেসি, পুরো দলের জন্যই এই শিরোপা বিশেষ ছিল। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে পুরো দল বেঞ্চ ছেড়ে সরাসরি মেসির দিকে দৌড়ে যায়। আনন্দে অধিনায়ককে শূন্যে ছুড়ে উদযাপনে মেতে ওঠে। অমরত্বের পথে যাত্রা সেই শুরু।

কাতারে অমরত্ব লাভ

নিজের জীবনে জিতেছেন বহু ট্রফি। কিন্তু সোনালি সেই ট্রফিটার প্রতি মেসির আকর্ষণ ছিল সবচেয়ে বেশি। বহুবার সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিশ্বকাপ না জিতলে তার ক্যারিয়ারটাই বৃথা!

১৯৮৬ সালে ম্যারাডোনা যা করেছিলেন, তার পুনরাবৃত্তি ঘটানোর স্বপ্নটা ছিল সেই ছেলেবেলা থেকেই। ২০০৬ সালে বেঞ্চে বসে দেখেছেন দলের বিদায়। ২০১০ সালেও কিছু করতে পারেননি। ২০১৪-এর ফাইনালে হার। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেওয়ার পর ধারাভাষ্যকারদের সেই উক্তি, ‘হয়তো মেসিকে আর বিশ্ব মঞ্চে দেখা যাবে না। এই শেষ। অপূর্ণতা নিয়েই বিশ্বকাপকে বিদায় বললেন মেসি।’

মেসি সেসব ভোলেননি। কোপা জয়ের পর আর্জেন্টিনা দলটা যেন আরও সঙ্গবদ্ধ। ২০২১ সালের কোপা আমেরিকা মেসিকে এনে দিয়েছিল সমর্থকদের ভালোবাসা। ২০২২ কাতার বিশ্বকাপ তাকে দিল অমরত্ব।

শুধু খেলা নয়, আর্জেন্টিনার মানুষ মেসির মধ্যে খুঁজতেন ডিয়েগোর সেই আগ্রাসী চেতনাকে। মেসি বড়ই ভদ্র, শান্ত। ম্যারাডোনা হওয়ার পথে এসবকেও বড় বাধা মানতেন অনেকেই। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে দেখা গেল ভিন্ন এক মেসিকে। ঠিক যেন প্রতিবাদী সেই ম্যারাডোনা!

ম্যাচের পর ডাচ ফুটবলারকে উদ্দেশ করে লাইভ টিভিতে মেসির সেই বিখ্যাত মন্তব্য, ‘কে মিরাস, বোবো?’ (কী দেখছিস, বোকা?) মুহূর্তে আর্জেন্টিনায় ভাইরাল হয়ে যায়। রাস্তার দেয়ালে গ্রাফিতি আর টি-শার্ট, সবখানে যেন মেসির সেই ভয়ংকর রূপ। নাহ, এই তো সেই ম্যারাডোনার উত্তরসূরি, একেই তো এতটা কাল ধরে খুঁজে বেড়াচ্ছিল পুরো দেশ!

লুসাইলের নাটকীয় ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ঘুচল ৩৬ বছরের অপেক্ষা। পিটার ড্রুরি দিলেন সেই অমর ধারাভাষ্য। ‘লিওনেল মেসি হ্যাস শেকেন হ্যান্ডস উইথ প্যারাডাইস’।

চুমু খেলেন সেই সোনালি ট্রফিকে, যার পাস দিয়ে আট বছর আগে বিমর্ষ মুখে হেঁটে যেতে হয়েছিল। ড্রুরির কথায়, ‘মেসি ছুঁলেন এমন এক বস্তুকে, যাকে তিনি আজীবন সবচেয়ে বেশি চেয়েছেন।’

স্বর্গের সঙ্গে হাত মেলালেন। নিজেও লাভ করলেন অমরত্ব। সব সমালোচনা, অপবাদ, কান্না, দুঃখের অবসান হলো ঐতিহাসিক সেই রাতে। মেসি হয়ে উঠলেন এই যুগের ম্যারাডোনা, আর্জেন্টিনার আপনজন।

 

মেসির শেষ বসন্তআর্জেন্টিনালিওনেল মেসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়