Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অর্থনীতি বলছে বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ২০:৫৮
অর্থনীতি বলছে বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস!

সংগৃহীত ছবি

আসছে বাজেট। প্রতিবছরই বাজেটকে সামনে রেখে অর্থনীতিবিদরা নানা রকম পূর্বাভাস দেন। কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের কমবে, কোন শিল্পে বিনিয়োগ বাড়লে অর্থনীতির চাকা সচল থাকবে; এমন অনেক পূর্বাভাসই আসে বিভিন্ন অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বা থিঙ্কট্যাঙ্ক এর প্রকাশনায়। ফুটবল বিশ্বকাপ নিয়ে অর্থনীতিবিদের পূর্বাভাস, একটু গোলমেলে মনে হচ্ছে? জিডিপি আর কর ভারের বদলে গোল আর পাসের হিসেব? জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট বিশ্বকাপের গত তিন আসরেই শিরোপাজয়ী দলের ব্যপারে শতভাগ সফল। এবার তার পূর্বাভাস, বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস।

অক্টোপাস পল সফলভাবে বিশ্বকাপের বিজয়ী সম্পর্কে ভবিষ্যৎবাণী জানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল ২০১৪ সালে। পল সম্পর্কে অনেকেই সেসময় জানলেও ক্লেমেন্টের ব্যপারে বিশ্ববাসী এতটা জানত না।

তবে পরপর তিন বিশ্বকাপে তার ভবিষ্যণবাণী ফলে যাওয়াতে অনেকেই এই অর্থনীতিবিদকে 'আধ্যাত্মিক গুরু' মনে করছেন! যদিও ক্লেমেন্ট বলছেন, এসব কিছুই নয়, তিনি আসলে দেখাতে চেয়েছিলেন যে অর্থনীতিবিদরা আসলে অনেক সময় আন্দাজেই ঢিল ছোঁড়েন, 'আমি কাজটা শুরু করেছিলাম অর্থনীতিবিদদের হামবড়া ভাবটা বিশ্ববাসীকে দেখানোর জন্য। আমি জানাতে চেয়েছিলাম যে তারা এমন সব বিষয়ে পূর্বাভাস দেন, যেসব সম্পর্কে তাদের কোন ধারণাই নেই।' 

তবে এরপর ক্লেমেন্ট দেখলেন যে বিশ্বকাপ জেতার সঙ্গে অর্থনীতির একটা ক্ষীন যোগসূত্র আছে, 'এখন আমি এই সমীকরণটা মেলাবার চেষ্টা করছি। যদি ভাগ্য ভাল থাকে তাহলে লোকে আমাকে আধ্যাত্মিক গুরু হিসেবে মেনেও নিতে পারে! যেহেতু আমার ভবিষ্যবাণী ৩ বার সত্যি হয়েছে, লোকে মনে করে যে আমার সমীকরণটি নির্ভূল আর আগামীতেও আমার অনুমান সত্যি হবে। এটা সত্যি যে বিশ্বকাপ সাফল্য অনেক সময়েই দেশটির জনসম্পদ, সম্পদ, আবহাওয়া, ফিফা র‌্যাঙ্কিংসহ বেশ কিছু ব্যপারের উপর নির্ভরশীল। তবে এর সঙ্গে ৫০% ভাগ্যও লাগে। ব্যপারটা অনেকটা এক চিমটি লবণের মত, যার উপর স্বাদ অনেকখানি নির্ভরশীল।'

ক্লেমেন্ট এই ভবিষ্যবাণীকে স্রেফ আনন্দ দেবার উপাদান হিসেবেই মনে করেন, 'বিশেষ করে ২০২৬ সালের এই সময়ে দাঁড়িয়ে, যখন একের পর এক সংকট, যুদ্ধ আর নানা ঘটনা চারপাশকে ঘিরে ধরেছে—তখন এটি এমন কিছু যা আমাকে স্বস্তি দেয়। আমি আশা করি পাঠকরাও এর মধ্য দিয়ে কিছুটা আনন্দ পাবেন, যা তাদেরকে পৃথিবীর এই সমস্ত নেতিবাচক ও খারাপ খবর থেকে ক্ষণিকের জন্য হলেও দূরে রাখবে।'

ক্লেমেট একটি ইনভেস্টমেন্ট ব্যাংকে কাজ করেন। তার কথা শুনে বেশ কয়েকজন সহকর্মী নেদারল্যান্ডস কাপ জিতবে এই আশায় বাজি ধরেছেন। ক্লেমেন্ট মজা করেই বলেছেন, ' নেদারল্যান্ডস যদি বিশ্বকাপ না জেতে, তাহলে আমাকে বোধ হয় বাড়ি থেকে কাজ করতে হবে!'

বিশ্বকাপ ফুটবল ২০২৬নেদারল্যান্ডস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে