Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

হাজার গোলের পথে

রোনালদোর ৬৭ নম্বর হ্যাটট্রিক, মেসি কতটা পিছিয়ে?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৯
শেয়ার করুন:
রোনালদোর ৬৭ নম্বর হ্যাটট্রিক, মেসি কতটা পিছিয়ে?

সৌদি প্রো লিগে গোলের ফোয়ারা ছুটিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আল-খলুদের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে দারুণ হ্যাটট্রিক করে হাজার গোলের মাইলফলকের আরও কাছাকাছি পৌঁছে গেলেন পর্তুগিজ মহাতারকা। গত রাতে আল-নাসরের ৫-৩ গোলের জয়ের ম্যাচে হ্যাটট্রিক করায় তার মোট গোলসংখ্যা হয়েছে ৯৮৫টি। অমরত্ব পেতে তার প্রয়োজন আর মাত্র ১৫টি গোল।

আল-খলুদের বিপক্ষে ম্যাচটি সহজ ছিল না আল-নাসরের জন্য। স্কোরলাইন যখন ২-২ সমতায়, তখন দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো। ৬৬তম মিনিটে জোয়াও ফেলিক্সের পাসে কাছ থেকে প্রথম গোলটি করেন। এর ঠিক ৬ মিনিট পর (৭২তম মিনিটে) আবারও ফেলিক্সের সহযোগিতায় নিজের দ্বিতীয় গোলটি পান সিআর সেভেন। অবশেষে ৮১ মিনিটে সাদিও মানের পাস থেকে অসাধারণ হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন।

আরও পড়ুন

অনভিজ্ঞদের নিয়ে দল ঘোষণা আনচেলত্তির

৩০ অক্টোবর ২০২৬

রোনালদোর ক্যারিয়ারের এটি ৬৭তম হ্যাটট্রিক। এর মধ্যে ৪৪টি করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। এছাড়া পর্তুগাল জাতীয় দলের হয়ে ১০টি, আল নাসরের হয়ে ৭টি, জুভেন্তাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৭টি করে হ্যাটট্রিক আছে পর্তুগিজ মহাতারকার। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ক্যারিয়ারের হ্যাটট্রিক সংখ্যা ৬২টি, যার ৫১টিই বার্সেলোনার হয়ে। জাতীয় দলের জার্সিতে মেসি করেছেন ১১টি হ্যাটট্রিক।

এই জয়ের ফলে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল আল-নাসর। গোল ব্যবধানে শীর্ষে থাকা আল-কাদিসিয়ার সমান পয়েন্ট হলেও এক ম্যাচ কম খেলার সুবিধা রয়েছে আল-নাসরের হাতে। চলতি সৌদি লিগ মৌসুমে এখন পর্যন্ত ৮টি গোল করেছেন রোনালদো। এর পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটেও রয়েছে ১টি গোল। আল-নাসরের জার্সিতে সব মিলিয়ে তার মোট গোলসংখ্যা এখন ১৩৭টি।

আরও পড়ুন

'টাকার ভোটে' মেসিকে হারিয়ে রোনালদোর জয়

২৯ অক্টোবর ২০২৬

বর্তমান ফর্ম এবং গোল করার যে ধারাবাহিকতা রোনালদো বজায় রেখেছেন, তাতে ফুটবল বিশ্লেষকদের ধারণা—চলতি মৌসুমেই ১০০০ গোলের ঐতিহাসিক সেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারেন তিনি। বিশেষ করে কোচ জর্জ জেসুসের সঙ্গে অতীতে মান-অভিমানের পালা চুকিয়ে পর্তুগাল জাতীয় দলে তার সম্ভাব্য ফেরা এই রেকর্ড গড়ার পথকে আরও ত্বরান্বিত করতে পারে।

ক্রিস্তিয়ানো রোনালদোলিওনেল মেসিহ্যাটট্রিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত