Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নতুন ব্রাজিল

অনভিজ্ঞদের নিয়ে দল ঘোষণা আনচেলত্তির

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৯
শেয়ার করুন:
অনভিজ্ঞদের নিয়ে দল ঘোষণা আনচেলত্তির

জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। রিও ডি জেনেইরোতে অবস্থিত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে এই দল ঘোষণা করা হয়। দলে জায়গা পেয়েছেন ব্রাজিলের ঘরোয়া লিগে খেলা ৬ জন ফুটবলার।

দল পুনর্গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে অনভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের ওপর আস্থা রেখেছেন আনচেলত্তি। জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাঁচজন নতুন ফুটবলার। তারা হলেন—ক্রুজেইরোর ডিফেন্ডার জোনাথান জেসুস, করিন্থিয়ান্সের মিডফিল্ডার আন্দ্রে লুইস, ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের খেলোয়াড় অ্যালান এবং শাখতার দোনেৎস্কের দুই ফুটবলার মার্লন গোমেস ও অ্যালিসন সানতানা।

আরও পড়ুন

ছক্কা ছাড়াই বেন ডাকেটের বিধ্বংসী সেঞ্চুরি

২৯ অক্টোবর ২০২৬

সংবাদ সম্মেলনে নতুনদের নিয়ে আনচেলত্তি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব কিছু বিশেষ গুণ রয়েছে। জোনাথান জেসুস দারুণ শক্তিশালী, গতিশীল এবং বুদ্ধিমান ডিফেন্ডার। আবার মার্লন গোমেস অত্যন্ত গতিময়। ওদেরকে কাছ থেকে জানা এবং শেখার জন্য এটি উপযুক্ত সময়।’

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল সোয়া ৪টায় জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এর তিন দিন পর, ১৭ নভেম্বর সকাল ৭টায় স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আশ্চর্যের বিষয় হলো, ব্রাজিলিয়ান লিগ ‘ব্রাসিলেইরাও’-এর শিরোপা দৌড়ে তীব্র লড়াইয়ে থাকা দুই ক্লাব—ফ্ল্যামেঙ্গো ও পালমেইরাসের কোনো ফুটবলারকে স্কোয়াডে রাখা হয়নি।

এ বিষয়ে সিবিএফ-এর ডিরেক্টর অব ন্যাশনাল টিমস রদ্রিগো কায়েতানো বলেন, ‘ব্রাসিলেইরাও সিবিএফেরই একটি মূল টুর্নামেন্ট। জাতীয় দলের স্বার্থ এবং ক্লাবগুলোর লিগ শিরোপার লড়াই—দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। তাই শিরোপার লড়াইয়ে থাকা দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল থেকে কাউকে না ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য দেশীয় ক্লাবগুলো থেকেও সর্বোচ্চ একজন করে খেলোয়াড় নেওয়া হয়েছে।’

আরও পড়ুন

১০ মাস পর দলে ফিরে ২১ মাসের অপেক্ষার অবসান

২৯ অক্টোবর ২০২৬

২৬ সদস্যের ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: বেনতো (আল-নাসর), লুকাস পেরি (তোরিনো), পেদ্রো মোরিসকো (কোরিটিবা)।

ডিফেন্ডার: আর্থার দিয়াস (অ্যাথলেটিকো-পিআর), কার্লোস অগাস্টো (ইন্টার মিলান), দোগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), জাইর কুনহা (নটিংহ্যাম ফরেস্ট), জোনাথান জেসুস (ক্রুজেইরো), ভান্দারসন (মোনাকো), ভিটর রেইস (ম্যানচেস্টার সিটি) এবং ওয়েসলি (রোমা)।

মিডফিল্ডার: আন্দ্রে লুইস (করিন্থিয়ান্স), আন্দ্রে সান্তোস (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গিমারেস (আর্সেনাল), দানিলো (বোটাফোগো), গ্যাব্রিয়েল বোনতেম্পো (সান্তোস), জোয়াও গোমেস (অ্যাস্টন ভিলা) এবং মার্লন গোমেস (শাখতার দোনেৎস্ক)।

আক্রমণভাগ: অ্যালিসন সানতানা (শাখতার দোনেৎস্ক), অ্যালান (ম্যানচেস্টার সিটি), এন্দ্রিক (রিয়াল মাদ্রিদ), এস্তেভাও (চেলসি), রাফিনহা (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ) এবং ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

ব্রাজিলকার্লো আনচেলত্তিসিঙ্গাপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত