Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অন্তঃকোন্দল

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কী হচ্ছে কোরিয়ার ফুটবলে?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৪:১৮
শেয়ার করুন:
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কী হচ্ছে কোরিয়ার ফুটবলে?

দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলে দীর্ঘদিন ধরে চলা অন্তঃকোন্দল ও সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের গুঞ্জন অবশেষে সরাসরি নাকচ করে দিলেন অধিনায়ক সন হিউং-মিন ও দলের জ্যেষ্ঠ ফুটবলাররা। কাতারের দোহায় সৌদি আরব ও কাতারের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের প্রস্তুতির ফাঁকে যৌথ এক বিবৃতিতে তারা জানিয়েছেন, ব্যক্তিগত কোনো স্বার্থ বা দ্বন্দ্ব নয়, বরং জাতীয় দলের উন্নতির তাগিদ থেকেই তাদের মধ্যে আলোচনা হয়েছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর থেকেই মূলত এই গুঞ্জনের শুরু। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে হেরে বিদায় নেয় কোরিয়া। সেই ব্যর্থতার জেরে পদত্যাগ করেন কোচ হং মিয়ং-বো ও কেএফএ সভাপতি চুং মং-গিউ।

আরও পড়ুন

কে এই ফারহান আলি ওয়াহিদ?

১২ নভেম্বর ২০২৬

গুঞ্জন উঠেছিল, দলে ‘৯২-লাইন’ (১৯৯২ সালে জন্ম নেওয়া সন ও লি জায়ে-সাং) এবং ‘৯৬-লাইন’ (১৯৯৬ সালে জন্ম নেওয়া কিম মিন-জায়ে, হোয়াং ইন-বিওম ও হোয়াং হি-চ্যান)-এর মধ্যে সামাজিক ও প্রজন্মগত বিভেদ তৈরি হয়েছে। এমনকি গত অক্টোবরে উজবেকিস্তানের বিপক্ষে ২-০ গোলে জেতা প্রীতি ম্যাচের পর ‘৯৬-লাইন’-এর তিন তারকা অবসরের হুমকি দিয়ে দাবি আদায়ের চেষ্টা করেছিলেন বলেও খবর ছড়ায়।

এসব দাবি উড়িয়ে অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছে কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ)। বিবৃতিতে সন হিউং-মিনের পাশাপাশি স্বাক্ষর করেছেন লি জায়ে-সাং, হোয়াং হি-চ্যান, হোয়াং ইন-বিওম এবং কিম মিন-জায়ে। বিবৃতিতে এই পাঁচ তারকা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ার ফুটবলের জন্য একসঙ্গে খেলছি এবং একই লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাব। আমরা একে অপরের ভূমিকা ও দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল।’

আরও পড়ুন

জিদান-এমবাপ্পের মাঝে কথাবার্তাও বন্ধ?

১২ নভেম্বর ২০২৬

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভবিষ্যতে যারা কোরিয়ান ফুটবলের নতুন অধ্যায় লিখবেন, সেই তরুণ খেলোয়াড়দের সামনে আমরা আদর্শ হিসেবে নিজেদের মেলে ধরতে চাই। দলের উন্নতির প্রয়োজনীয়তা থেকেই আমাদের মধ্যে কথা হয়েছে, কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে নয়। অবসরের শর্ত দিয়ে কোনো দাবি আদায়ের চেষ্টা করার খবরটি সম্পূর্ণ মিথ্যা।’

নতুন কোচ পাওলো মোরেনোও এই পাঁচ ফুটবলারের নিবেদন নিয়ে কোনো সংশয় দেখছেন না। তিনি বলেন, ‘তারা দেশের জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত বলেই দলে ডাক পেয়েছে। অভ্যন্তরীণভাবে সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে, এখন আমাদের লক্ষ্য একটাই—প্রতিযোগিতামূলক ফুটবল খেলে ম্যাচ জেতা।’

দক্ষিণ কোরিয়া ফুটবলসন হিউং-মিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা