Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

লন্ডনের ক্লাব থেকে লাল-সবুজের জার্সি

কে এই ফারহান আলি ওয়াহিদ?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৪
শেয়ার করুন:
কে এই ফারহান আলি ওয়াহিদ?

দর্শনীয় গোল করার পর ফারহানের উদযাপন। ছবি: মোশারফ ভুবন

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতা ম্যাচের ৫৩ মিনিটে করা ফারহান আলি ওয়াহিদের গোলে মেতেছেন ভক্তরা। ড্রিবল করে চারজনকে কাটিয়ে তিনি যেভাবে জালে বল পাঠালেন- সেটা জাদুকরী! ১৯ বছর বয়সী এই প্রবাসী ফুটবলারের অসাধারণ ড্রিবলিং আর গতিময় ফুটবল এখন দেশের ফুটবলের অন্যতম বড় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

ফারহানের জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে। বাবা-মায়ের সূত্রে শিকড় বাংলাদেশের সিলেটে। ফুটবলের প্রথম পাঠ নিয়েছেন চেলসির একাডেমিতে। এরপর ২০১৯ সালে মাত্র ১২ বছর বয়সে ফারহান যোগ দেন পশ্চিম লন্ডনের আরেক ক্লাব ফুলহ্যামের একাডেমিতে। সেখান থেকেই নিজেকে প্রমাণ করে ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করেন। ২০২৪ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-২১ দলে অভিষেক ম্যাচেই পান গোলের দেখা।

আরও পড়ুন

অক্ষয় কুমারের মতো নাচা হলো না শ্রীলঙ্কা কোচের

১২ নভেম্বর ২০২৬

২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন ফারহান। প্রিমিয়ার লিগ টুতে অসাধারণ পারফরম্যান্স করে ২০২১-২৬ মৌসুমে ২১ ম্যাচে ৬ গোল এবং ৯টি অ্যাসিস্ট করেন। দারুণ এই পারফরম্যান্সের সুবাদে ২০২৫ সালের নভেম্বরে জিতে নেন লিগের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার এবং মৌসুম শেষে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পান। কোচ আলভারো আরবেলোয়ার অধীনে ফুলহ্যামের প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচে মূল দলের জার্সিতেও মাঠে নেমেছিলেন তিনি।ছবি: মোশারফ ভুবনসিনিয়র ফুটবলের মূল লড়াইয়ে নিয়মিত ম্যাচ খেলার অভিজ্ঞতা নিতে ফুলহ্যাম থেকে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যাম উডে পাড়ি জমান ফারহান। হার্টফোর্ডশায়ারের এই ক্লাবে বর্তমানে ২০ নম্বর জার্সি পরে মাঠ মাতাচ্ছেন এই তরুণ উইঙ্গার। এর মাঝেই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ফুলহ্যামের মর্যাদাপূর্ণ ‘জনি হেইনেস ট্রফি’ জিতেছেন, যা একাডেমি থেকে উঠে আসা বর্ষসেরা উদীয়মান ফুটবলারকে দেওয়া হয়।

আরও পড়ুন

জিদান-এমবাপ্পের মাঝে কথাবার্তাও বন্ধ?

১২ নভেম্বর ২০২৬

ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা সত্ত্বেও দেশের প্রতি ভালোবাসার টানে লাল-সবুজ জার্সিতে খেলার সিদ্ধান্ত নেন ফারহান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে প্রয়োজনীয় প্রক্রিয়া ও জন্মনিবন্ধন সম্পন্ন করে বাংলাদেশের পাসপোর্ট হাতে পান তিনি। এরপর গত সেপ্টেম্বর মাসে ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয় তার। ইন্দোনেশিয়ার বিপক্ষে পান দেশের হয়ে নিজের প্রথম গোল।

সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চারজন ডিফেন্ডারকে ড্রিবল করে দারুণ এক গোল করে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছেন ফারহান। তার গতি, বল পায়ে প্রতিপক্ষকে বোকা বানানোর দক্ষতা এবং ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে ঠান্ডা মাথার ফিনিশিং এখন বাংলাদেশের আক্রমণভাগে নতুন স্বপ্ন দেখাচ্ছে। তবে প্রশংসায় না ভেসে মাঠে নিজের সেরাটা উজাড় করে লাল-সবুজের জার্সিতে আরও অনেক দূর এগিয়ে যেতে চান ফারহান আলী ওয়াহিদ।

ফুলহ্যামফারহান আলি ওয়াহিদবাংলাদেশ জাতীয় ফুটবল দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা