Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

লা লিগা

আলাভেসকে হারিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল আতলেতিকো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ২২:১৩
আলাভেসকে হারিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল আতলেতিকো

সংগৃহীত ছবি

লা লিগায় দেপোর্তিভো আলাভেসেকে ২-১ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। ম্যাচের এক পর্যায়ে আলাভেস ১০ জনে নেমে গেলে সেই সুবিধা ভালো মতো কাজে লাগিয়েছে দিয়েগো সিমিওনের দল।

মেন্দিসোরোসা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে আতলেটিকো। তবে ঘরের মাঠে আলাভেসও পাল্টা আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখে। দুই দলই শুরুতে গোলের সুযোগ তৈরি করলেও প্রথম আধঘণ্টায় জালের দেখা পায়নি কেউ।

৩৩ মিনিটে আলেহান্দ্রো গ্রিমালদোর গোলে এগিয়ে যায় আতলেটিকো। জোনাথন ডেভিডের সহায়তায় গোলটি করেন তিনি। পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার চেষ্টা চালায় আলাভেস। প্রথমার্ধের শেষ দিকে সেই চেষ্টার ফলও পায় স্বাগতিকরা।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আলাভেসকে সমতায় ফেরান লুকাস বোয়ে। তাতে প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যাচে ফেরে উত্তেজনা।

বিরতির পর ৫৯ মিনিটে হুলিয়ান আলভারেসকে ফাউল করেন আনহেল পেরেস। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআর পর্যালোচনার পর লাল কার্ড দেখান। ফলে শেষ আধা ঘন্টা ১০ জন নিয়ে খেলতে হয় আলাভেসকে।

সংখ্যায় পিছিয়ে থাকলেও ভালো লড়াই করেছে আলাভেস। ম্যাচের শেষ ভাগে একাধিক আক্রমণ করেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় সিমিওনের শিষ্যরা। শেষ পর্যন্ত ৮৭ মিনিটে অ্যালেক্স বায়েনার পাস থেকে হেডে গোল করেন ক্রিস্তিয়ান রোমেরো। আতলেতিকোর হয়ে এটি তার প্রথম গোল।

এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে আতলেতিকো। ৬ জয়, ২ ড্র ও ১ হার নিয়ে তাদের পয়েন্ট ১৯। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

আতলেতিকো মাদ্রিদদেপোর্তিভো আলাভেসহুলিয়ান আলভারেসলা লিগা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপি নেতার তালিকায়ই সারের ডিলার নিয়োগ

    বিএনপি নেতার তালিকায়ই সারের ডিলার নিয়োগ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!