Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

চ্যাম্পিয়নের মতই শুরু আর্সেনালের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:৫৯
চ্যাম্পিয়নের মতই শুরু আর্সেনালের

গোল করেছেন সাকা-ওডেগার্ড দুজনই। ছবি: সংগৃহীত

কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছিল আর্সেনাল। জিতেছিল ৩-০ গোলে। একই ছন্দে তারা খেলল ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচটা। ২৫ বছর পর লিগে ফেরা কভেন্ট্রি সিটিকেও ৩-০ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল।

কাই হাভার্টজ দলকে এগিয়ে নেন ১৫তম মিনিটে। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা। ৪৯ মিনিটে তৃতীয় গোলটি করেন মার্টিন ওডেগার্ড।

ম্যাচে ৬৪ শতাংশ বলের দখল রেখে লক্ষ্যে ৬টি শট নিয়েছিল মিকেল আর্তেতার দল। কভেন্ট্রি সিটি পোস্টে শট নিতে পারে একটিই।

বর্তমান চ্যাম্পিয়নরা এগিয়ে যায় ১৫তম মিনিটে। রিকার্দো কালাফিওরি ডি-বক্সে হাভার্টজকে পাস দিলে প্রথম ছোঁয়ায় প্লেসিং শটে বল জালে জড়ান এই জার্মান।

২৩ মিনিটে ক্রিস্তস জলিসের শট ঝাঁপিয়ে ঠেকাতে গিয়ে উল্টো সাকার পায়ে তুলে দেন গোলকিপার কার্ল রুশওয়ার্ত। ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি।

৪৯ মিনিটে আবারও গোলকিপার রুশওয়ার্তের ভুলে গোল পায় আর্সেনাল। বাইলাইন থেকে বেন হোয়াইটের বাড়ানো বলে দুর্বল শট নিয়েছিলেন ওডেগার্ড। আগেই আরেকদিকে ঝুঁকে পড়ায় সেটা ঠেকাতে পারেননি তিনি।

এদিকে লা লিগায় রিয়াল বেতিস ১-০ গোলে হারিয়েছে সোসিয়েদাদকে। ৬৩ মিনিটে একমাত্র গোলটি রিকেলমের।

আর্সেনালইংলিশ প্রিমিয়ার লিগফুটবল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise