Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

লাস্ট ড্যান্স

কেবল মেসি শুধুই মেসি

মানজুর আরমান
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৬
কেবল মেসি শুধুই মেসি

আর্জেন্টিনার জার্সি কিনবেন, দোকানদারকে কিছু বলার আগেই হাতে ধরিয়ে দেবেন ‘১০ নম্বর’ জার্সি। বাংলাদেশের ফুটবল উন্মাদনায় বছরের পর বছর, যুগের পর যুগ এই ছবিটাই আপনি দেখে এসেছেন। কারণ একটাই— জার্সিটা লিওনেল মেসির। সময়ের নিষ্ঠুর ছোবলে সেই দৃশ্য ইতি টানতে যাচ্ছে। ফুটবলকে আনন্দের ভেলায় ভাসিয়ে আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সি থেকে বিদায় নিচ্ছে ‘লিওনেল মেসি’ নাম। বাংলাদেশ সময় ৭ অক্টোবর ভোর ৫টায় বেনিনের বিপক্ষে শেষবার আর্জেন্টিনার জার্সিতে নামবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। শুরুটা হচ্ছে বৃহস্পতিবার (১ অক্টোবর) কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে, বলিভিয়া ম্যাচ দিয়ে। ৪ অক্টোবর মনুমেন্তালে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচ। ৭ অক্টোবর একই মাঠে প্রতিপক্ষ বেনিন। মনুমেন্তালের এই ম্যাচ ঘিরেই যত আয়োজন। গোটা ফুটবল দুনিয়ার নজর। কারণ এখানেই দেখা মিলবে মেসির ‘লাস্ট ড্যান্স’।

শেষ ম্যাচ খেলার জন্য এখনো দলের সঙ্গে যোগ দেননি মেসি। ইন্টার মায়মির খেলা থাকায় এখনও তিনি যুক্তরাষ্ট্রে। ৪ অক্টোবর আর্জেন্টিনায় যাওয়ার কথা তার।

মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ হিসেবে বেনিনের নামটা অনেকের কাছেই অপ্রত্যাশিত। পশ্চিম আফ্রিকার দলটির বিপক্ষে আর্জেন্টিনার কোনও ম্যাচ হয়নি। ফলে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচটি হতে যাচ্ছে নতুন এক প্রতিপক্ষের বিপক্ষে।

অবশ্য প্রতিপক্ষ দিয়ে কী-ইবা আসে-যায়। এখানে মূল আকর্ষণ শুধুই মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসিকে দেশের মানুষের সামনে বিদায় দেওয়ার লক্ষ্যেই এই ম্যাচ।

মেসির বিদায়ী ম্যাচে কী থাকবে? সেটি জানার আগে টিকিটের অবস্থা দেখুন। মাত্র দেড় ঘণ্টায় প্রায় সব টিকিট শেষ। অনলাইনে টিকিট কিনতে সমর্থকদের দীর্ঘ সময় ভার্চুয়াল লাইনে অপেক্ষা করতে হয়েছে। দামও আকাশছোঁয়া। সর্বনিম্ন দাম ৯০ হাজার আর্জেন্টাইন পেসো। সর্বোচ্চ ৪ লাখ ৮০ হাজার আর্জেন্টাইন পেসো।

বিশেষ এই রাতটাকে আরও রঙিন করে তুলতে কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য ও তাদের পরিবারকে আমন্ত্রণ জানিয়েছে এএফএ। এই আয়োজনে থাকতে না পারার যন্ত্রণায় নিশ্চয়ই পুড়ছেন পাউলো দিবালা ও নাহুয়েল মলিনা। রোমা থেকে যে ছাড়পত্র মেলেনি তাদের!

বিদায়ী ম্যাচে মেসির জন্য তৈরি করা হয়েছে বিশেষ জার্সি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জার্সির ছবি ও ভিডিও প্রকাশ করে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।’ মনুমেন্তালে মেসির গায়ে দেখা যাবে সোনালি রঙে লেখা নাম ও ‘১০’। জার্সি নম্বরে শোভা যাচ্ছে দুটো ‘শিং’, যা দিয়ে বোঝানো হয়েছে গট (G.O.A.T); অর্থাৎ সর্বকালের সেরা।

মেসিকে বিদায় জানাতে শুধু স্টেডিয়ামেই আয়োজন থাকছে না। এএফএ সেদিন ইউনিভার্সিটি অব বুয়েনস এইরেসের মাঠে ‘গ্রাসিয়াস লিও’ নামে বিশেষ ফ্যান ফেস্টের আয়োজন করেছে। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এই আয়োজন। থাকবে গান, খাবার, বিনোদন ও বড় পর্দায় ম্যাচ দেখার ব্যবস্থা। সঙ্গে শিল্পী, ইনফ্লুয়েন্সার ও স্ট্রিমারদের উপস্থিতি। অর্থাৎ মেসির শেষ ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় তৈরি হচ্ছে এক উৎসব।

৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে মাঠ থেকে তার বিদায় হচ্ছে বেনিন ম্যাচ দিয়ে। বিদায়ের আগে আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে রেকর্ড ১২৫ গোল। অর্জনের খাতায় ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিয়া এবং অবশ্যই, ২০২২ কাতার বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে, কিন্তু টানা দুই বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ হয় স্পেনের কাছে হেরে।

এবার সাফল্য ও অর্জনের সেই অধ্যায়ের শেষ পৃষ্ঠায় মেসি। মনুমেন্তালের প্রায় ৮৫ হাজার দর্শকের সামনে বেনিনের বিপক্ষে মাঠে নামবেন তিনি। যে রাতের ম্যাচ-প্রতিপক্ষ মুখ্য নয়, হার-জিত কোনও অর্থ রাখবে না, কে কেমন খেললো-হিসাব রাখা হবে না; সবকিছুতেই কেবল মেসি এবং শুধুই মেসি।

খেলাফুটবললিওনেল মেসিআর্জেন্টিনামেসির শেষ ম্যাচফিফাআর্জেন্টিনা ফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন