Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ডুলির সান মারিনো মিশন শুরু

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১০:২৪
ডুলির সান মারিনো মিশন শুরু

বিরামহীন বৃষ্টিতে বদলে যায় অনুশীলন সূচি। অনূর্ধ্ব-২৩ দলকে ট্রেনিংয়ের সুযোগ দিতে জাতীয় দলের অনুশীলন এগিয়ে যায় হুট করেই। তাই কিংস অ্যারেনার প্র্যাকটিস ফিল্ডে আগেভাগেই উপস্থিত নতুন কোচ থমাস ডুলি। দল আসে ঘণ্টাখানেক পর। বাস থেকে নেমে সবার আগে মাঠে চলে আসেন অধিনায়ক জামাল ভূঁইয়া। কয়েক ঘণ্টা আগেই যিনি কোচের অধীনে নতুন শুরুর কথা বলেছেন। গতকাল সোমবার বিকালে সে শুরুটা হয়ে গেছে। নতুন কোচের অধীনে প্রথম কোনো ইউরোপের দেশের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। ৫ জুন বিশ্ব র‍্যাংকিংয়ের তলানির দল সান মারিনোর বিপক্ষে খেলবেন জামালরা।

বাংলাদেশ অধ্যায়ের প্রথম সেশনে ডুলি পেয়েছেন অর্ধেক দল। প্রাথমিক দলে সুযোগ পাওয়া ৩০ ফুটবলারের ১৬ জন রবিবার প্রথম সেশনে অংশ নেন। ট্রেবলজয়ী বসুন্ধরা কিংসের ১০ ফুটবলার সন্ধ্যায় হোটেলে উঠেছেন। মাঠে প্রস্তুতি করবেন আজ থেকে। হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদ সান মারিনোতে যাবেন সরাসরি। ভুটান লিগে খেলা তারেক কাজীর ব্যাপারে চূড়ান্ত হয়নি। ২৯ মে ঢাকায় আসার কথা তার। যদি না আসেন, তবে তাকে ভুটান থেকে সান মারিনোয় নেওয়ার ব্যবস্থা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

মাত্র ছয় দিন ঢাকায় দলকে পরখ করার সুযোগ পাবেন ৬৫ বছর বয়সী অভিজ্ঞ কোচ থমাস ডুলি। তার নিয়োগ নিয়ে অবশ্য এখনো ধোঁয়াশা রয়েছে। ঠিক কত দিনের চুক্তি তার সঙ্গে, চুক্তি সই হয়েছে কি না, তা পরিষ্কার করেনি বাফুফে। বিষয়টি আরও জটিল হয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের দুদিন আগের বক্তব্যে। তিনি জানিয়েছিলেন, ডুলিকে আনা হয়েছে পরীক্ষামূলকভাবে। সান মারিনোর বিপক্ষে ম্যাচে তার পরীক্ষা হবে। এর মধ্যে বাফুফেকে ডুলির চেয়েও ভালো কোচের খোঁজ করতে বলেছেন!

ডুলির অধীনে ফিলিপাইন প্রথম এশিয়ান কাপে সুযোগ পায়। সর্বশেষ গায়ানার দায়িত্বে ছিলেন তিনি। অথচ আমিনুলের কথায় তাকে দিতে হবে পরীক্ষা!

মন্ত্রীর এমন মন্তব্যের পর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল পরিষ্কার কিছু বলেননি। রবিবারের জাতীয় দল কমিটির সভাও স্থগিত করেছেন। তবে ডুলি বসে থাকেননি, গতকাল নেমে পড়েছেন মাঠে।

সকালে টিম হোটেলে এসে উপস্থিত হন ইতালিয়ান সহকারী মার্কো ব্রুনো। বাফুফে এ নিয়েও দেয়নি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। উয়েফা ‘বি’ লাইসেন্সধারী ব্রুনোকে কত দিনের জন্য আনা হয়েছে, তা জানাতে পারেননি বিকালে মাঠে উপস্থিত জাতীয় দল কমিটির দুই সদস্য ইকবাল হোসেন ও ইমতিয়াজ হামিদ সবুজ। তারা বলেছেন, কোচদের চুক্তির সবকিছুই দেখভাল করছেন বাফুফে সভাপতি।

অনুশীলনের কয়েক ঘণ্টা আগে টিম হোটেলে এসে অধিনায়ক জামাল ভূঁইয়া কথা বলেন সংবাদমাধ্যমে। হাভিয়ের কাবরেরার অধ্যায়ের পুরো চার বছর জাতীয় দলের অধিনায়কত্বে ছিলেন। তবে শেষের বেশ কিছু ম্যাচে তিনি ছিলেন নন-প্লেয়িং অধিনায়ক। মাঝেমধ্যে বদলি হিসেবে খেললেও বেশি সময় কাটাতে হয়েছে বেঞ্চে। খেলতে না পারার আক্ষেপের কথা আগেও বলেছেন। প্রথমে এর জন্য কাবরেরাকে দাঁড় করিয়েছেন কাঠগড়ায়, ‘নতুন কোচের অধীনে আমরা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। যিনি আগে ছিলেন (কাবরেরা), উনি আসলে আমাকে পছন্দ করতেন না। এটি সবাই জানে। তাই আশা করি, নতুন কোচের অধীনে নতুনভাবে শুরু হবে, আমি আমার সেরাটা দেব।’

ফিফা র‍্যাংকিংয়ের তলানির দল সান মারিনোর বিপক্ষে ম্যাচ নিয়েও রোমাঞ্চিত জামাল, ‘প্রত্যাশা তো অবশ্যই অনেক বড়। প্রথমবার ইউরোপে গিয়ে খেলব। সেখানকার আবহাওয়া এশিয়া থেকে একেবারেই আলাদা। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার পথ আমাদের খুঁজতে হবে। এই ম্যাচ নিয়ে আমরা ভীষণ রোমাঞ্চিত।’

আজ ডুলির পাঠশালায় থাকবেন ২৭ ফুটবলার। তাদের তিন-চার দিন পরখ করে কোচ গড়বেন সান মারিনোর চূড়ান্ত দল।

থমাস ডুলির প্রথম দল

গোলকিপার: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন, আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: তারিক রায়হান কাজী, তপু বর্মন, মোহাম্মদ শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, মোহাম্মদ সাদ উদ্দিন, জায়ান আহমেদ, মোহাম্মদ তাজ উদ্দিন, মোহাম্মদ রহমত মিয়া, মোহাম্মদ আব্দুল্লাহ ওমর, মোহাম্মদ শাকিল হোসেন, মোহাম্মদ ইশা ফয়সাল, এস এম মঞ্জুরুল রহমান।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম কিরমানী শাহ।

ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, মোহাম্মদ শাহরিয়ার ইমন, মোহাম্মদ ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মোহাম্মদ মিনহাজুল করিম স্বাধীন ও মোহাম্মদ রফিকুল ইসলাম।

 

ডুলিমিশন শুরুকিংস অ্যারেনাফুটবলার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে