Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইবোলা আতঙ্কে ২১ দিনের আইসোলেশনে ডিআর কঙ্গো দল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৮:৩৩
ইবোলা আতঙ্কে ২১ দিনের আইসোলেশনে ডিআর কঙ্গো দল

ইবোলা ভাইরাসের বিস্তারের কারণে ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর খেলোয়াড়দের ২১ দিনের আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বকাপকে সামনে রেখে কিনশাসায় অনুশীলন ক্যাম্প হওয়ার কথা থাকলেও ইবোলা পরিস্থিতির কারণে সেটি বাতিল করা হয়। বর্তমানে বেলজিয়ামে অনুশীলন করছে কঙ্গো দল।

হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, পুরো দলকে বেলজিয়ামে কঠোর ‘বাবল’-এর মধ্যে থাকতে হবে। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তাদের অবশ্যই এই বাবল বজায় রাখতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি নাও পেতে পারে। বিষয়টি নিয়ে আমরা পরিষ্কার বার্তা দিয়েছি।‘

জুলিয়ানি আরও বলেন, 'যদি নতুন কেউ দলের সঙ্গে যোগ দেয়, তাহলে তাদের জন্য আলাদা বাবল থাকতে হবে। কারণ কেউ উপসর্গ নিয়ে এলে পুরো দলের বিশ্বকাপে অংশগ্রহণই ঝুঁকির মুখে পড়তে পারে।'

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, গত ২১ দিনের ভিতর ডিআর কঙ্গো, উগান্ডা কিংবা দক্ষিণ সুদান সফর করা অ-আমেরিকান নাগরিকদের দেশে প্রবেশ নিষিদ্ধ।

তবে কঙ্গো দলের সব খেলোয়াড় বিদেশভিত্তিক হওয়ায় এবং কিনশাসার ক্যাম্প বাতিল হওয়ায় বর্তমান নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়ছে না তাদের ওপর।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ডিআর কঙ্গোতে ইবোলার ঝুঁকি ‘উচ্চ’ থেকে ‘অতি উচ্চ’ পর্যায়ে উন্নীত করেছে। তবে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস জানিয়েছেন, আফ্রিকার বিস্তৃত অঞ্চলে ঝুঁকি ‘উচ্চ’ হলেও বৈশ্বিক পর্যায়ে তা এখনো ‘নিম্ন’ রয়েছে।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ৩ জুন বেলজিয়ামে ডেনমার্ক এবং ৯ জুন স্পেনে চিলির মুখোমুখি হবে ডিআর কঙ্গো।

১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে ডিআর কঙ্গো।

ডিআর কঙ্গোইবোলাআইসোলেশনফিফা বিশ্বকাপ ২০২৬
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা