কোপা লিবের্তাদোরেস
আর্জেন্টিনার এস্তুদিয়ান্তেসকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাস

সংগৃহীত ছবি
কোপা লিবের্তাদোরেসের ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ক্লাব। ফাইনালে রামোন সোসার একমাত্র গোলে আর্জেন্টিনার এস্তুদিয়ান্তেসকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছেন ব্রাজিলের পালমেইরাস।
উরুগুয়ের মন্তেভিদিওতে মুখোমুখি হয়েছিল দুই ক্লাব। প্রথমার্ধে কেউই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন সোসা। তার এই গোলটিই দলকে শিরোপা এনে দিয়েছে।
দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পালমেইরাসের এটি চতুর্থ শিরোপা। এ নিয়ে সবশেষ আট আসরেই চ্যাম্পিয়ন হলো ব্রাজিলের ক্লাব।
১৯৬০ সালে শুরু এই প্রতিযোগিতায় সব মিলিয়ে ব্রাজিলের ক্লাবগুলোর শিরোপা হলো মোট ২৬টি। আর্জেন্টিনার ক্লাবগুলোর ২৫টি ছাড়িয়ে এককভাবে চূড়ায় বসল তারা।
৬২ বছরের মধ্যে এই প্রথম আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের লিবের্তাদোরেস শিরোপা সংখ্যা বেশি হলো।



