Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৫৯
শেয়ার করুন:
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

সংগৃহীত ছবি

বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোমেলু লুকাকু। নেশনস লিগের ফাইনাল ফোরে বেলজিয়ামের জায়গা নিশ্চিত হওয়ার পরদিন সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় নিজের অবসরের কথা জানান এই স্ট্রাইকার।

লুকাকুর বিদায়ের মধ্য দিয়ে বেলজিয়াম ফুটবলের একটি অধ্যায়ের সমাপ্তি হলো। এর কয়েক সপ্তাহ আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন বেলজিয়ামের আরেক তারকা ফুটবলার অ্যাক্সেল ভিতসেল।

দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে বেলজিয়াম জাতীয় দলের আক্রমণভাগের নেতৃত্ব দিয়েছেন লুকাকু। দেশের ইতিহাসে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাও তিনি। বেলজিয়ামের জার্সিতে ১৩৫ ম্যাচ খেলে করেছেন ৯৪ গোল। বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে সর্বোচ্চ আটটি এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ছয়টি গোল করেছেন সাবেক চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।

ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় লুকাকু লিখেছেন, ‘জাতীয় দলের হয়ে এই ১৬ বছরে আমি নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। জীবনের নানা রকম আবেগ ও অনুভূতির মধ্য দিয়ে গিয়েছি। অসাধারণ কিছু সতীর্থের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। তাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। যেসব কোচ আমাকে সেরাটা দিতে অনুপ্রাণিত করেছেন এবং দলের জন্য অবদান রাখার সুযোগ দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা। এটি ছিল অসাধারণ এক যাত্রা। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।

পোস্টে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লুকাকু, ‘বেলজিয়ামের সমর্থকদেরও ধন্যবাদ। আমাদের প্রতি আপনাদের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।‘

লুকাকু আরও বলেন, ‘আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে আমি শান্তিতে আছি। যাত্রাটি ছিল অবিশ্বাস্য। প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছি। আমি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ।’

রোমেলু লুকাকুবেলজিয়াম ফুটবললুকাকুর অবসর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়