Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রেফারিদের টেকনিক্যাল কমিটির স্বীকারোক্তি

ভালভার্দেকে ফাউলের ঘটনায় লি কাং-ইনকে লাল কার্ড দেখানো উচিত ছিল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬
শেয়ার করুন:
ভালভার্দেকে ফাউলের ঘটনায় লি কাং-ইনকে লাল কার্ড দেখানো উচিত ছিল

সংগৃহীত ছবি

মাদ্রিদ ডার্বিতে রেফারিং নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার বড় ভুল স্বীকার করেছে লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটি (সিটিএ)। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে লি কাং-ইনের ফাউলের ঘটনায় তাকে সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল বলে জানিয়েছে সিটিএ।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের রেফারি মিগেল আনহেল অর্তিজ আরিয়াস ঘটনাটি দেখেও কোনো শাস্তি দেননি। পরে ভিএআর থেকেও তাকে লাল কার্ড দেখানোর জন্য মাঠের মনিটরে যেতে বলা হয়নি।

ঘটনাটিতে লি কাং-ইনের পায়ের স্টাড সরাসরি রিয়াল অধিনায়ক ফেদেরিকো ভালভার্দের বাঁ পায়ের গোড়ালিতে আঘাত করে। এতে গুরুতর চোট পান উরুগুয়ের এই মিডফিল্ডার। রেফারি কাছেই থাকলেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে রিয়ালের মেডিকেল দলের পরীক্ষায় ভালভার্দের চোটের বিষয়টি নিশ্চিত হয়।

ম্যাচের আরও দুটি বিতর্কিত ঘটনাও পর্যালোচনা করেছে সিটিএ। রিয়ালের ডিফেন্ডার ডিন হুইসেনকে ভিএআরের হস্তক্ষেপে লাল কার্ড দেখানোকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছে কমিটি।

তবে জুড বেলিংহামের হাঁটুতে ক্রিস্তিয়ান রোমেরোর বিপজ্জনক ট্যাকলের ঘটনায় তাকে লাল কার্ড না দেখানোর সিদ্ধান্তকে বিতর্কিত হিসেবে দেখেছে সিটিএ। ঘটনাটিকে তারা বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে।

ম্যাচ শেষে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রিয়াল কোচ হোসে মরিনহো। তার দাবি, ডার্বির মতো ম্যাচ পরিচালনার জন্য অর্তিজ আরিয়াসের অভিজ্ঞতা যথেষ্ট নয়। ভিএআর কর্মকর্তা দানিয়েল হেসুস ত্রুজিয়ো সুয়ারেসের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মাদ্রিদ ডার্বির পর রেফারিং নিয়ে তৈরি হওয়া বিতর্কে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে ভালভার্দেকে করা লি কাং-ইনের সেই ফাউল। সিটিএর স্বীকারোক্তির পর ঘটনাটি নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে। ভালভার্দে চলতি মৌসুমে রিয়ালের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। তার চোট দলটির জন্য বড় ধাক্কা।

লা লিগারিয়াল মাদ্রিদ- আতলেতিকো মাদ্রিদফেদেরিকো ভালভার্দে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান