ফেদেরিকো ভালভার্দের চোট নিয়ে বড় দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। মেডিকেল পরীক্ষায় উরুগুয়ের এই মিডফিল্ডারের বাঁ গোড়ালিতে তৃতীয় মাত্রার মচকানো ধরা পড়েছে। ফলে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘আজ আমাদের খেলোয়াড় ফেদে ভালভার্দের মেডিকেল পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় তার বাঁ গোড়ালিতে তৃতীয় মাত্রার মচকানো ধরা পড়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হবে।’আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাং-ইন লির শক্ত চ্যালেঞ্জে চোট পান ভালভার্দে। ঘটনাটি...