Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

এক ম্যাচেই একাধিক মাইলফলক ছুঁলেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৮:৩২
শেয়ার করুন:
এক ম্যাচেই একাধিক মাইলফলক ছুঁলেন ইয়ামাল

সংগৃহীত ছবি

স্প্যানিশ ফুটবলে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন লামিন ইয়ামাল। সোমবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ে দলের দ্বিতীয় গোলটি অ্যাসিস্ট করেছেন এই তরুণ উইঙ্গার। তাতেই চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হয়েছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। এর মধ্যে লা লিগায় ৮টি ও চ্যাম্পিয়নস লিগে ৪টি। ১১ অ্যাসিস্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। তুফান, নিকো পাস ও গ্লোরি গ্রলের অ্যাসিস্ট ৮টি করে।

আতলেতিকোর বিপক্ষে শুধু অ্যাসিস্ট নয়, পুরো ম্যাচেই দুর্দান্ত ছিলেন ইয়ামাল। বার্সেলোনার ডান প্রান্ত দিয়ে আতলেতিকো রক্ষণকে একের পর এক চাপে ফেলেছেন তিনি। ম্যাচে সর্বোচ্চ ৬টি সফল ড্রিবলিং করেছেন, তৈরি করেছেন সর্বোচ্চ ৭টি গোলের সুযোগ। এ ছাড়া ৩টি ক্রস দিয়েছেন যা ছিল ম্যাচের সর্বোচ্চ। প্রতিপক্ষের রক্ষণভাগে ১৩টি পাস দেওয়ার পাশাপাশি দুটি ট্যাকলও জিতেছেন তিনি।

এই পারফরম্যান্সের মধ্যেই লা লিগায় আরও একটি বড় মাইলফলক ছুঁয়েছেন ইয়ামাল। ২২ বছর বয়স হওয়ার আগেই স্প্যানিশ লিগে ৪০টি অ্যাসিস্ট করা প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি। ফুটবল পরিসংখ্যান ও তথ্যবিশ্লেষক প্রতিষ্ঠান মিস্টারচিপের তথ্য অনুযায়ী, মাত্র ১৯ বছর ১১৮ দিন বয়সে এই কীর্তি গড়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

এর আগে লা লিগায় ৪০ অ্যাসিস্টের মাইলফলক ছুঁতে লিওনেল মেসির বয়স হয়েছিল ২৩ বছর ১৫৮ দিন। আতলেতিকো মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড আদ্রিয়ান এসকুদেরোর লেগেছিল ২২ বছর ৩৪৯ দিন। আর লোপেস উফার্তে এই কীর্তি গড়েছিলেন ২২ বছর ১৫ দিন বয়সে। তাদের সবাইকে পেছনে ফেলে অনেক আগেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন ইয়ামাল।

চলতি লা লিগা মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন ইয়ামাল। ১০ গোলের পাশাপাশি করেছেন ৮টি অ্যাসিস্ট। বার্সেলোনার হয়ে লিগের ১২ ম্যাচের সবগুলোতেই শুরু থেকে খেলেছেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ১২ ম্যাচে ১১ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

লামিন ইয়ামালঅ্যাসিস্ট রেকর্ডবার্সেলোনালা লিগা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স