Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সাফল্যের গল্প

২১ বছরেই অবসর, ডাচ ফুটবলার এখন জনপ্রিয় সঙ্গীতশিল্পী

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০
২১ বছরেই অবসর, ডাচ ফুটবলার এখন জনপ্রিয় সঙ্গীতশিল্পী

ফুটবল মাঠের কড়া অনুশাসন, প্রেসার কুকার খ্যাত আয়াক্সের যুব একাডেমির কঠোর প্রশিক্ষণ—সবকিছু পেছনে ফেলে মাত্র ২১ বছর বয়সে বুটজোড়া চিরতরে তুলে রেখেছিলেন এক তরুণ। স্বপ্ন দেখেছিলেন ভিন্ন এক জগতে নিজের নাম লেখানোর। তিনি উদীয়মান আফ্রোবিটস শিল্পী এলিকিয়া এমবিঙ্গা। ফুটবলকে বিদায় জানিয়ে সংগীতে মজেছেন তিনি, আর আজ তার সেই সাহসী সিদ্ধান্তই তাকে এনে দিয়েছে দারুণ সাফল্য।

ডাচ ক্লাব পিইসি জোলের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন কঙ্গো বংশোদ্ভুত ডাচ ফুটবলার এলিকিয়া। একসময় তিনি বিশ্বখ্যাত আয়াক্স একাডেমির অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক ছিলেন। সে সময় তার সঙ্গে একই দলে খেলেছেন জুরিয়েন, রায়ান গ্রাভেনবার্চ এবং ব্রায়ান ব্রোবির মতো প্রিমিয়ার লিগের খেলোয়াড়েরা। পারফর্ম্যান্স ভালো করলেও তীব্র প্রতিযোগিতার মুখে ১৭ বছর বয়সে আয়াক্স ছাড়তে হয় তাকে।

আরও পড়ুন

জোড়া গোল করে দলকে বাঁচালেন নেইমার

০৯ অক্টোবর ২০২৬

২০২০-২১ মৌসুমে ‘পিইসি জোল’ ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে এলিকিয়ার অভিষেক হয়। কিন্তু মনের ভেতর বেড়ে উঠছিল অন্য এক সুপ্ত বাসনা—গান। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি যে টান ছিল, তা একসময় মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। ২০২১ সালের দিকে এসে পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নেন এলিকিয়া। ২০২৩ সালের শুরুতে পিইসি জুলের সঙ্গে চুক্তি ছিন্ন করে নিজের শেষ সম্বলটুকু দিয়ে একটি স্টুডিও তৈরি করেন এবং পুরোপুরি মনোযোগ দেন আফ্রোবিটস সংগীতে। মাত্র আড়াই থেকে তিন বছরের মাথায় তার এই মিউজিক ক্যারিয়ারে যোগ হয়েছে দারুণ এক মাইলফলক। এখন পর্যন্ত তার গানগুলো স্ট্রিমিং হয়েছে ৩ কোটিরও বেশি বার এবং মাসিক শ্রোতার সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৩০ হাজার। ‘মেন্টালি’ এবং ‘ব্রিন নো ওয়াহালা’-র মতো একক গান দিয়ে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এছাড়া আগামী নভেম্বরে মুক্তি পেতে যাওয়া তার প্রথম অ্যালবামে ১১টি গান রাখা হয়েছে, যা অনেকটা ফুটবল ম্যাচের শুরুর একাদশের আদলে তৈরি করা।
আরও পড়ুন

মেসির জার্সি দেয়নি, ছবি তুলতেও বাধা

০৮ অক্টোবর ২০২৬

পেশাদার ফুটবল ছাড়লেও এলিকিয়ার মন থেকে ফুটবল মোটেও মুছে যায়নি। তার গেমপ্লের অভিজ্ঞতা, আয়াক্স একাডেমির কঠিন মানসিকতা এবং শৃঙ্খলা তাকে সংগীতের দুনিয়ায় টিকে থাকতে সাহায্য করেছে। তার গানে যেমন উঠে এসেছে ফুটবলের নানা রেফারেন্স, তেমনি বর্তমানের তারকা ফুটবলার বন্ধুদের সঙ্গেও তার রয়েছে গভীর সখ্য। জুরিয়েন ও কুইন্টেন টিম্বারদের সঙ্গে লন্ডনে দেখা করা কিংবা তাদের খেলা দেখতে যাওয়া—ফুটবল পৃথিবীর সঙ্গেই তার মেলবন্ধন এখনও অটুট।

অতীতে কোচের ভুল সিদ্ধান্ত বা নিজের ব্যর্থতা নিয়ে কোনো অনুশোচনা নেই এলিকিয়ার। বরং দৃঢ়তার সঙ্গে তিনি বিশ্বাস করেন, তার জীবনে যা ঘটেছে, তা সঠিক সময়েই ঘটেছে। নিজের অনন্য এই যাত্রাকে গল্প বানিয়ে সংগীতের মঞ্চে বড় কিছু অর্জনের লক্ষ্যেই এখন ছুটে চলেছেন এই সাবেক ডাচ ফুটবলার।

-গোল ডট কম

এলিকিয়া এমবিঙ্গানেদারল্যান্ডসআয়াক্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি