Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

আফ্রিকার বিশ্বকাপে থাকবে বাংলাদেশও

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:২১
আফ্রিকার বিশ্বকাপে থাকবে বাংলাদেশও

জমকালো আয়োজনে ঘোষণা করা হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যুগুলোর নাম, প্রকাশ করা হলো লোগো। জোহানেসবার্গে গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, হ্যামিলটন মাসাকাদজাদের নিয়ে আইসিসির শীর্ষ কর্তা ও নির্বাহীদের উপস্থিতিতে জানিয়ে দেওয়া হয়েছে তিন দেশ— দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুর নাম। আইসিসির বার্ষিক সাধারণ সভায় ঠিক হয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ কাঠামোয় আনা হবে পরিবর্তন। অংশগ্রহণকারী দলের সংখ্যা ১৪-ই থাকবে, তবে র‍্যাংকিংয়ের নিচের দিকে থাকা দলের জন্য কমে আসবে ম্যাচের সংখ্যা। আফ্রিকা মহাদেশে ওয়ানডে বিশ্বকাপ ফিরবে ২৪ বছর পর। র‍্যাংকিংয়ের হিসাব বলছে, এই আয়োজনে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত।

১৪ দলের বিশ্বকাপে তিন স্বাগতিকের ভেতর আইসিসির পূর্ণ সদস্য দুই দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে খেলবে সরাসরি। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের ভেতর আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের স্বাগতিক বাদে শীর্ষ আট দল সরাসরি খেলার সুযোগ পাবে। তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের কর্মকর্তা শাহরিয়ার নাফীস।

অন্যদের পার করে আসতে হবে বাছাই পর্ব। জুলাই মাস শেষে আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৯, দক্ষিণ আফ্রিকা চতুর্থ ও জিম্বাবুয়ে ১১তম। আগামী দুই মাসে এই অবস্থান পরিবর্তনের সম্ভাবনা কম। যেহেতু দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবেই সরাসরি খেলবে, সঙ্গে র‍্যাংকিংয়ের শীর্ষ আট দল; সেই হিসেবে একদম শেষ দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়ে যেতে পারে বাংলাদেশ। তখন প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাই পর্ব, যেমনটা তারা খেলেছিল ২০২৩ বিশ্বকাপের জন্য এবং উতরে আসতে পারেনি। এবারও সেরকম কিছু হলে ফুটবলের ইতালির মতোই অবস্থা হবে ওয়েস্ট ইন্ডিজের। ২০২৩ বিশ্বকাপে তারা অংশ নিতে পারেনি, এবার যদি বাছাই পর্বে ফের খেলতে হয়, তাহলে খেলার সম্ভাবনা ও বাদ পড়ার আশঙ্কা দুটিই থাকছে।

৩০ সেপ্টেম্বর ২০২৬, এই তারিখের ভেতর আর মাত্র দুটি ওয়ানডে ম্যাচ খেলার সূচি আছে ওয়েস্ট ইন্ডিজের। দুটি ওয়ানডেই র‍্যাংকিংয়ের শীর্ষ দল ভারতের বিপক্ষে। এ সময়ের ভেতর বাংলাদেশেরও সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের, তবে রাজনৈতিক অস্থিরতার জন্য সে সময় সীমান্তের এপারে আসেননি বিরাট কোহলি-রোহিত শর্মারা। সেই সফর এক বছর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে হবে— এমনটাই সমঝোতা হয়েছিল। এখনো এ সিরিজের ভাগ্য ঝুলে আছে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ওপর। বুধবার বিসিবির সবশেষ বোর্ড সভা শেষে তামিম বলেছেন, এ ব্যাপারে সরকারের সিদ্ধান্তের ওপরই সবকিছু নির্ভর করছে, বিসিবির করণীয় সামান্যই। বাংলাদেশ যদি আগামী দুই মাস আর ওয়ানডে না খেলে, তাহলে বাংলাদেশের র‍্যাংকিং পয়েন্ট ৩২৫১ ও রেটিং ৮৩-ই থাকবে। ওয়েস্ট ইন্ডিজের এই মুহূর্তে র‍্যাংকিং পয়েন্ট ২৬২৪, রেটিং পয়েন্ট ৭৭। মাত্র দুই ওয়ানডের ফল দিয়ে ৬২৭ র‍্যাংকিং পয়েন্ট ও ৬ রেটিং পয়েন্টের পার্থক্য ঘুচবে না। ভারতকে দুটি ওয়ানডেতে ক্যারিবিয়ানরা যদি হারিয়েও দেয়, তাহলে তাদের ২+২= ৪ রেটিং পয়েন্ট অর্জন হবে, তবুও তারা বাংলাদেশের পেছনেই থেকে যাবে। ফলে তাদের অবস্থান বদলাবে না, দশম স্থানেই থাকবে ওয়েস্ট ইন্ডিজ।

তবে দেশের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ যদি হয় এবং তাতে বাংলাদেশ চূড়ান্ত খারাপ ফলাফল করে, তাহলে র‍্যাংকিং পয়েন্ট ও রেটিং দুই-ই কমবে বাংলাদেশের। তখন বাস্তবসম্মত সুযোগ থাকবে ওয়েস্ট ইন্ডিজেরও।

 

ক্রিকেট বিশ্বকাপবিশ্বকাপ ২০২৭ওয়ানডে বিশ্বকাপআফ্রিকা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ