দুবাইতে মাইনাস ৪০ ডিগ্রি!

সংগৃহীত ছবি
অবিশ্বাস্য মনে হচ্ছে না! হওয়াই স্বাভাবিক। দুবাইতে আবার এমন ঠান্ডা পড়ে নাকি, তাও আবার মাইনাস ৪০! আসরে অবাক হলেও বিশ্বাস করতেই হবে। এটা বলেছেন মুশফিকুর রহিম। তবে ঠাট্টার ছলে তাপমাত্রা উল্টো করে বলেছেন অভিজ্ঞ এই ব্যাটার।
আফগানিস্তানের বিপক্ষে এক টেস্ট ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ এখন আরব আমিরাতে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ড্র হওয়া ম্যাচটিতে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটাই বেশি ছিল সফরকারিদের জন্য।
সেখানেই কঠিন সময় কাটিয়েছেন বাংলাদেশ ক্রিকেটাররা। এত গরম যে মাঠে দাঁড়ানোই দায়। মুশফিকুর রহিম তাই ঠাট্টা করে বলছিলেন, ‘আমার তো মনে হয় এখানে এমন ঠান্ডা যে আইসকামিং জ্যাকেট লাগবে, বুঝে নেন কেমন ঠান্ডা। একেবারে মাইনাস ৪০!”
দুবাইতে অবস্থিত আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে ম্যাচ খেলেছে বাংলাদেশ। খেলা চলার সময় ক্রিকেটারদের বেশ ক্লান্ত দেখা গেছে। অত্যধিক গরমের কারণে অধিক পানি খাওয়া ছাড়া উপায় ছিল না। এই রকম ৪০-৪২ ডিগ্রি গরমেই আফগানদের বিপক্ষে টেস্ট খেলতে হবে বাংলাদেশকে।



