Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বেলিংহামের দলে খেলবেন মোস্তাফিজুর রহমান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:২৮
বেলিংহামের দলে খেলবেন মোস্তাফিজুর রহমান

রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম এবার ক্রিকেটে নাম লেখালেন।

শিরোনাম অবাক করা হলেও ঘটনা সত্যি। মোস্তাফিজুর রহমান এবং জুড বেলিংহাম দুই ভুবনের তারকা হলেও এবার মিলে যাচ্ছেন একই বিন্দুতে। নিজের শহর বার্মিংহামের ক্রিকেট দল ‘বার্মিংহাম ফিনিক্স’-এর শেয়ার কিনেছেন বেলিংহাম। আর এই দলটির হয়েই ‘দ্য হান্ড্রেডে’খেলবেন মোস্তাফিজুর রহমান।  

দ্য হান্ড্রেডের ২০২৬ মৌসুমের জন্য গত ১২ মার্চ নিলামে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ১ লাখ পাউন্ডে কেনে বার্মিংহাম ফিনিক্স। আগামী ২১ জুলাই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে এবারই প্রথম খেলবেন মোস্তাফিজ। অর্থাৎ প্রথমবারেই তিনি বেলিংহামের ক্লাবে খেলবেন। ক্লাবটির মালিক হতে বেলিংহাম বিনিয়োগ করেছেন প্রায় ১০ লাখ পাউন্ড।

গত বছর বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবের মালিক পক্ষ ‘নাইটহেড ক্যাপিটাল’ ফিনিক্সের ৪৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছিল। বাকি ৫১ শতাংশ ছিল বার্মিংহামের স্থানীয় ক্রিকেট কাউন্টি ওয়ারউইকশায়ারের হাতে। সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বেলিংহাম এই দুই পক্ষের কাছ থেকেই শেয়ার কিনেছেন। বর্তমানে ক্লাবে বেলিংহামের অংশীদারিত্ব ১.২ শতাংশ। এর ফলে মালিকানা কাঠামো দাঁড়িয়েছে- ওয়ারউইকশায়ারের ৫০.৪%, নাইটহেড ক্যাপিটালের ৪৮.৪% এবং জুড বেলিংহামের ১.২%।

বেলিংহামের ক্রিকেটের প্রতি অনুরাগ নতুন কিছু নয়। শৈশবে হ্যাজলি ক্রিকেট ক্লাবের হয়ে জুনিয়র পর্যায়ে ক্রিকেট খেলেছেন তিনি। এমনকি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একদিনের জন্য যদি পেশা বদল করতে পারতেন, তবে তিনি ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস হতে চাইতেন। মূলত নিজের শহরের ক্রীড়া সংস্কৃতির সাথে যুক্ত থাকতেই এই উদ্যোগ।

ক্রিকেট দলের মালিক হওয়ার বিষয়ে বেলিংহাম বলেছেন, ‘নিজের শহরের প্রতি দায়বদ্ধতা থেকেই এই বিনিয়োগ। বার্মিংহামের ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে আরও উঁচুতে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’

বেলিংহামের এই বিনিয়োগ কেবল আবেগ নয়, বরং বার্মিংহামকে একটি ‘স্পোর্টস কোয়ার্টার’ হিসেবে গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ। নাইটহেড ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা টম ওয়াগনার ইতিমধ্যে সেখানে ৬২ হাজার আসনের নতুন ফুটবল স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করেছেন। এই বোর্ডে এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডিরও পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে।

জুড বেলিংহামবার্মিংহাম ফিনিক্সদ্য হান্ড্রেডরিয়াল মাদ্রিদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ