শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে সিরিজ ইংল্যান্ডের

সংগৃহীত ছবি
প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল তারা। এরপর টানা তিন জয়ে দারুণ এক সিরিজ জিতল ইংল্যান্ড। মিচেল মার্শের দুর্দান্ত এক সেঞ্চুরির পরেও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে শেষ ওভারে ৭ রানের নাটকীয় এক জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে হ্যারি ব্রুকের দল।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি ইংলিশদের। ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিলেন ব্রুকরা। মিডল অর্ডারে জর্ডান কক্স-জেমস কোলস জুটি কিছুটা স্থিতি আছেন ইনিংসে।
৪৪ রানের এই জুটি ভাঙে ২৩ রান করা কক্স ফিরলে। কোলসও কিছুক্ষণ পর প্যাভিলিয়নে ফেরেন ৩৩ রানে। ৯৩ রানে ৬ উইকেট হারানো ইংল্যান্ডকে রক্ষা করেন স্যাম কারান। ৪ ছক্কা ও ২ রানে ২৮ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
কারানকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন লিয়াম ডসন ও জেমি ওভারটন। ডসন করেছেন ২৩, ওভারটনের রান ২০। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৮১ রান তোলে ইংলিশরা।
রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে নামা এক মার্শই পুরোটা সময় লড়ে গেছেন। তিন অঙ্ক ছুঁয়েছেন আর মাত্র তিন অজি ব্যাটার। ৯ চার ও ৯ ছক্কায় ৫৭ বলে ১১৯ রানে যখন মার্শ ফেরেন, তখনই কার্যত শেষ হয়ে গেছে অজিদের জয়ের স্বপ্ন। শেষ ওভারে মার্শ ফেরার পর অজিদের ইনিংস থামে ৭ উইকেটে ১৭৪ রানে।
২৮ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার হেনরি ক্রোকোম্ব। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড।



