Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আর্থিক চাপে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, কমছে ক্রিকেটারদের বেতন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৯
আর্থিক চাপে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, কমছে ক্রিকেটারদের বেতন

সংগৃহীত ছবি

আর্থিক চাপ সামলাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে বড় ধরনের কাটছাঁটের পথে হাঁটছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। খরচ কমানোর অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির মেয়াদও কমিয়ে আনা হচ্ছে।

নতুন ব্যবস্থায় আন্তর্জাতিক ক্রিকেটাররা আগের মতোই ১২ মাসের চুক্তিতে থাকবেন। তবে তাদের পারিশ্রমিক কমবে এক-চতুর্থাংশ। ঘরোয়া ক্রিকেটারদের ক্ষেত্রে ১২ মাসের বদলে সাত মাসের রিটেইনার চুক্তি চালু করা হবে।

শুধু ক্রিকেটারদের পারিশ্রমিকেই কাটছাঁট থামছে না। ব্যয় কমাতে এ বছরের পুরুষদের সুপার৫০ এবং নারীদের টি-টোয়েন্টি ব্লেজও স্থগিত করেছে সিডব্লিউআই। আগামী বছরের নারী সুপার৫০-এর পরিবর্তে আয়োজন করা হবে বেস্ট ভার্সেস বেস্ট ডেভেলপমেন্ট টুর্নামেন্ট।

বোর্ডের প্রধান নির্বাহী ক্রিস ডিয়ারিং জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটের দলগুলোর যাতায়াত, আবাসন, ম্যাচ আয়োজনসহ বিভিন্ন খাতে বিপুল অর্থ ব্যয় হয়। এই ব্যয়ের চাপ এখন সিডব্লিউআইয়ের জন্য বহন করা কঠিন হয়ে পড়েছে। গত ১৫ বছরে শুধু ঘরোয়া ক্রিকেটের বিমান ভ্রমণেই ৮০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে ঘরোয়া ক্রিকেট পুরোপুরি বন্ধ হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের চার দিনের প্রতিযোগিতা বর্তমান কাঠামোতেই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ২০২৭ বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতিতে পুরুষদের ওয়ানডে দলকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা করেছে বোর্ড।

অলিম্পিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও নতুন পরিকল্পনা করেছে সিডব্লিউআই। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্বের আগে ক্যারিবীয় দেশগুলোকে নিয়ে পৃথক আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব প্রতিযোগিতার খরচ সংশ্লিষ্ট দেশগুলোর ক্রিকেট ও অলিম্পিক সংস্থাকে বহন করতে হবে।

সিডব্লিউআইয়ের এই সিদ্ধান্তের পেছনে মূল লক্ষ্য হিসেবে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন কমানোর ফলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে আরও বেশি খেলোয়াড় ঝুঁকতে পারেন—এমন আশঙ্কাও উঠে এসেছে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটবেতন কমানো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা