Agamir Somoy E-Paper
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
এক পায়ে অবিরাম ৪০ বছর
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

নতুন অধিনায়ক-কোচ- বিপিএল - বিসিবির বোর্ড সভায় থাকছে যেসব এজেন্ডা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৩১
নতুন অধিনায়ক-কোচ- বিপিএল - বিসিবির বোর্ড সভায় থাকছে যেসব এজেন্ডা

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নেতৃত্বের অধীনে তৃতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হবে বুধবার বিকেল ৪টায়। এই সভায় মোট ১৮টি এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক নিয়োগ। মেহেদী হাসান মিরাজকে পরিবর্তন করে লিটন দাসকে এই ফরম্যাটের নেতৃত্বে দেখা যেতে পারে। সেই ঘোষণা আসতে পারে এই সভায় সিদ্ধান্তের পর।

বোর্ড সভায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আগামী আসরের আয়োজন, পরিচালনা, বাণিজ্যিক পরিকল্পনা এবং টুর্নামেন্টের সার্বিক কাঠামো নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরুর বিষয়টিও সভার অন্যতম এজেন্ডা। প্রকল্পের অগ্রগতি, নির্মাণকাজের পরবর্তী ধাপ এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বোর্ড সদস্যদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নারী ক্রিকেটের উন্নয়নেও একাধিক সিদ্ধান্ত আসতে পারে এই সভা থেকে। নতুন কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনায় থাকবে। পাশাপাশি দেশের আট বিভাগে নারী ক্রিকেটের কার্যক্রম শক্তিশালী করতে নতুন নারী কোচ নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।

অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে গ্রাউন্ডস, ফ্যাসিলিটিজ ও মেডিকেল বিভাগ নিয়ে পৃথক আলোচনা হবে। মাঠের মানোন্নয়ন, অনুশীলন সুবিধা বৃদ্ধি এবং ক্রিকেটারদের চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থাকে আরও আধুনিক করার পরিকল্পনা আছে বিসিবির।

বিশেষজ্ঞ আম্পায়ারিং ব্যবস্থার উন্নয়নেও নজর দিচ্ছে বিসিবি। এ কারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাবেক এলিট প্যানেল আম্পায়ার সাইমন টোফেলকে নিয়ে সম্ভাব্য পরিকল্পনা বা পরামর্শ গ্রহণের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

এসব গুরুত্বপূর্ণ ইস্যুর পাশাপাশি বোর্ডের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। সব মিলিয়ে ১৮টি এজেন্ডা নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই সভা থেকে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকনির্দেশনা মিলতে পারে।

 

বিসিবিবিসিবি সভা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    স্বামীহারা স্ত্রীকে কাঁদতেও দেননি কাদের-কামাল

    স্বামীহারা স্ত্রীকে কাঁদতেও দেননি কাদের-কামাল

    ২৯ জুলাই ২০২৬, ০০:০০

    জামায়াতকে ছাড়ছে এনসিপি!

    জামায়াতকে ছাড়ছে এনসিপি!

    ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৯

    থামছে না খুনোখুনি

    থামছে না খুনোখুনি

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৯

    মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

    মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৮

    সাংবাদিকের ওপর হাতুড়ি হামলা, গ্রেপ্তার ২

    সাংবাদিকের ওপর হাতুড়ি হামলা, গ্রেপ্তার ২

    ২৯ জুলাই ২০২৬, ০৫:৫২

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ইরানের

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ইরানের

    ২৯ জুলাই ২০২৬, ০৫:২৫

    ১৪ বছর পর হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    ১৪ বছর পর হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    ২৯ জুলাই ২০২৬, ০১:১৫

    সড়ক সংস্কার করল বিএনপি-ছাত্রদল

    সড়ক সংস্কার করল বিএনপি-ছাত্রদল

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৭

    এবার সম্মান রক্ষার দায়িত্ব ব্যাটারদের

    এবার সম্মান রক্ষার দায়িত্ব ব্যাটারদের

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    অন্ধত্ব ডেকে আনতে পারে গ্লুকোমা

    অন্ধত্ব ডেকে আনতে পারে গ্লুকোমা

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা

    ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৬

    ফ্রান্সের জন্য কোনো ক্লাবে যাইনি

    ফ্রান্সের জন্য কোনো ক্লাবে যাইনি

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    বসতিপূর্ণ এলাকায় ফের ইটভাটার অপচেষ্টা

    বসতিপূর্ণ এলাকায় ফের ইটভাটার অপচেষ্টা

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৫

    জুলাই শহীদ হৃদয়ের পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

    জুলাই শহীদ হৃদয়ের পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

    ২৯ জুলাই ২০২৬, ০১:৪৪

    advertiseadvertise