মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় খেলতে এসে ইতিহাস সৃষ্টি করেছেন টাইগাররা। যার ব্যাটে এই স্মরণীয় ম্যাচের সমাপ্তি ঘটে, তিনি হলেন মুমিনুল হক। টার্গেট ছোট হলেও সাদমান ইসলামকে নিয়ে দায়িত্বশীল ব্যাটিং করেছেন এই বাঁহাতি ব্যাটার।
বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৯ রান করা মুমিনুল দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত ৩০ রান। বাংলাদেশের বেশ কিছু ঐতিহাসিক টেস্ট জয়ের সাক্ষী মুমিনুলের ব্যাট থেকে এবারই এলো প্রথম জয়সূচক রান।
গুরুত্বপূর্ণ সময়ে তিনি আস্থার প্রতিদান দিয়েছেন। হাফ সেঞ্চুরি না পেলেও প্রথম দিন মুমিনুল যেভাবে নতুন বল সামলিয়েছেন, তা প্রশংসার দাবিদার।






