Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

এনসিএল

নাঈমের প্রথম ডাবল সেঞ্চুরি, রেকর্ড গড়া জুটি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১
নাঈমের প্রথম ডাবল সেঞ্চুরি, রেকর্ড গড়া জুটি

জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর বিপক্ষে ব্যাট হাতে নতুন উচ্চতায় মোহাম্মদ নাঈম শেখ। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দিনে মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে চতুর্থ উইকেটে গড়েছেন বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ জুটি। এর আগে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটি ছিল ৩৪৮ রানের। আজ ৩৬৩ রান তুলে নতুন রেকর্ড গড়লেন নাঈম-অঙ্কন।

টানা দুই সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরি—মোহাম্মদ নাঈম শেখের ব্যাটে যেন থামার নাম নেই। চলতি জাতীয় ক্রিকেট লিগে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন নাঈম। রাজশাহীর বিপক্ষে ম্যাচে প্রথম দিন শেষে তার সংগ্রহ ছিল ১৭৬ রান। শনিবার দ্বিতীয় সেশনের শুরুতে অঙ্কনকে নিয়ে ব্যাটিংয়ে নামার পর থেকে আর কোনো উইকেট পড়তে দেননি দুজন। তখন ঢাকার স্কোর ছিল ৩ উইকেটে ৮৮ রান।

আরও পড়ুন

সূর্যবংশীকে নিয়ে বিপাকে গৌতম গম্ভীর

২৫ অক্টোবর ২০২৬

রবিবার দ্বিতীয় দিনের খেলায় মধ্যাহ্নবিরতির আগে নাঈম-অঙ্কন যোগ করেন ৯৭ রান। সেই সময়ই অঙ্কন নিজের ষষ্ঠ প্রথম শ্রেণির সেঞ্চুরি তুলে নেন। ২৮৯ বলে ১৬৫ রান অঙ্কনের ক্যারিয়ারসেরা। তার ইনিংসে ছিল ১৪টি চার ও ৮টি ছক্কা। এসএম মেহেরব হাসানের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে শফিকুলর হাতে ধরা পড়েন অঙ্কন। ভাঙে ৫৩৪ বলের ম্যারাথন জুটি। এর আগে ২০১৪-১৫ মৌসুমে অলক কাপালি ও রাজিন সালেহ ৩৪৮ রানের জুটি গড়েছিলেন।

অন্যদিকে নাঈম শেখ এগিয়ে যাচ্ছিলেন ট্রিপল সেঞ্চুরির দিকে। তবে খুব কাছে গিয়েও তিনি থামেন ২৮২ রানে। তার ৩৬৯ বলের ইনিংসে ছিল ২১টি চার এবং ৭টি ছক্কার মার। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি ৪৯৪ রানের। ২০১২-১৩ মৌসুমের বাংলাদেশ ক্রিকেট লিগে পঞ্চম উইকেটে এই রান করেছিলেন সেন্ট্রাল জোনের মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেন জুনিয়র।

নাঈম শেখডাবল সেঞ্চুরিপ্রথম শ্রেণির ক্রিকেটএনসিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া