Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

কষ্ট নিয়েই জাতীয় দল ছাড়ছেন সালাউদ্দিন!

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:৫৭
কষ্ট নিয়েই জাতীয় দল ছাড়ছেন সালাউদ্দিন!

ছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। সেখান থেকে এইচপি ইউনিটের প্রধান কোচ। মোহাম্মদ সালাউদ্দিনের জন্য যা একরকম ডিমোশনই হয়ে গেল। নতুন দায়িত্ব নিয়ে এই কোচের বক্তব্য প্রকাশ্যে ইতিবাচক মনে হলেও ভেতরে লুকিয়ে ছিল জাতীয় দল থেকে সরিয়ে দেওয়ার আক্ষেপ ও ক্ষোভ।

পাকিস্তান সিরিজের সাফল্য গায়ে মেখে বৃহস্পতিবার মিরপুরে এসেছিলেন সালাউদ্দিন। এদিনই জাতীয় দলের সঙ্গে পথচলা আপাতত শেষ হলো তার। বিসিবি থেকে ফেরার পথে নতুন দায়িত্ব নেওয়ার অভিব্যক্তি জানাচ্ছিলেন এভাবে, ‘আমি কোনোদিন বলিনি আমাকে (বিসিবির) কোচ বানাতেই হবে। আপনারাই (বিসিবি) বানাচ্ছেন, আপনারাই দিয়েছেন, আপনারাই বাদ দিচ্ছেন, কোনো সমস্যা নেই। দিন শেষে আমি কোচ, যেখানে সুযোগ হয়, কাজ করে মজা পাব, সেখানেই কাজ করব।’

২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সালাউদ্দিন। ফারুক আহমেদ তখন বিসিবিপ্রধান। এর আগে জাতীয় দলের ব্যর্থতায় প্রায়ই নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডকে তুলাধুনা করতে শোনা গিয়েছিল সালাউদ্দিনকে। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতা ও ক্রিকেট পরিচালনায় পরিকল্পনার অভাব নিয়ে সোচ্চার ছিলেন প্রকাশ্যে।

জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর সালাউদ্দিনকে নিয়ে নতুন আশা শুরু হয়। অনেকেই ভেবেছিলেন ২০১১ সালের মতোই হবে যখন জাতীয় দলে ফিল্ডিং কোচ হয়ে ভালো করেছিলেন। দলে থাকা তরুণদের মধ্য থেকে নতুন সাকিব-তামিম তুলে আনবেন। কিন্তু বছর না ঘুরতেই সেই মধুচন্দ্রিমা শেষ। পরিস্থিতি বদলাতে থাকে। ২০২৩-২৪ সালের দিকে বিসিবির সমালোচনা করা সালাউদ্দিন নিজে যখন ব্যর্থ হচ্ছিলেন, বিশ্লেষকরা তখন তাকে ‘পরিকল্পনাহীন কোচ’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

পাশাপাশি গত নভেম্বরে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ করে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। ওই সময়ই দায়িত্ব উপভোগ করছেন না জানিয়ে বিসিবির কাছে পদত্যাগপত্রও পাঠিয়েছিলেন সালাউদ্দিন। যদিও পরে বোর্ড তাকে বুঝিয়ে জাতীয় দলের সঙ্গেই রাখে। তবে এবার তাকে সরিয়ে দেওয়া হয়েছে এইচপি দলের হেড কোচের দায়িত্ব দিয়ে।

নতুন দায়িত্ব নিয়ে কথা বলতে গিয়ে ইতিবাচক দেখা গেল সালাউদ্দিনকে, ‘দেখুন, জীবনে বেঁচে থাকলে আপনাকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আমি বলব, এইচপি একটা রোমাঞ্চকর জায়গা, যেখানে আরেকটু ভালো কাজ করতে পারব। দেশের আরেকটা প্রজন্ম যদি আরেকটু ভালো হয়, তাহলে এ কাজ মনে হয় আরও বেশি মহৎ। এ কারণেই এখানে আসা।’

তবে জাতীয় দলের ড্রেসিংরুম ছেড়ে গেলেও ক্রিকেটারদের থেকে দূরে সরে যাচ্ছেন না সালাউদ্দিন, ‘আমি তো স্টেডিয়াম থেকে দূরে চলে যাচ্ছি না। স্টেডিয়ামের কাছাকাছিই আছি। জাতীয় দলের ক্রিকেটারদেরই কোচিং করাব। তাই মিস করার কিছু নেই। হয়তো ড্রেসিংরুমের ভেতরটা মিস করব। সেই সময়গুলো ভালো ছিল। এ ছাড়া মিস করার কিছু নেই। কোচিং তো আমাকে করতেই হবে। ক্রিকেটাররা আমার কাছেই আসবে।’

সালাউদ্দিনের কথায় নতুন দায়িত্ব নেওয়ার দৃঢ়তা থাকলেও জাতীয় দলের ড্রেসিংরুম ছাড়ার কষ্টটাও স্পষ্টভাবেই ধরা পড়েছে।

পাকিস্তানসালাউদ্দিনবিসিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা