Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

নাজমুল-মুশফিকরা ডিপিএলে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:১১
নাজমুল-মুশফিকরা ডিপিএলে

পাকিস্তানকে ইতিহাস গড়ে হারানোর আনন্দের রেশ এখনো কাটেনি। সেই রেশ না কাটতেই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে নামছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা।

ডিপিএলের শনিবারের ম্যাচে খেলবেন টেস্ট দলের সদস্যরা। তবে মুশফিক-নাজমুলদের খেলার শতভাগ সম্ভাবনা থাকলেও অনিশ্চয়তা লিটন দাসকে নিয়ে। ঈদের ছুটি উপভোগ করতে দেশের বাইরে যাওয়ার কথা আছে তার।

ক্লাব বিদ্রোহ শেষে স্বস্তি ছড়িয়ে শুরু হয় ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। কিন্তু পাকিস্তান সিরিজের জন্য জাতীয় তারকাদের মিস করছিল লিগ। শনিবার তাদের দেখা মিলছে। সবচেয়ে বেশি বাজেটের দল গড়া মোহামেডান বেশি ক্রিকেটার পাচ্ছে। বিকেএসপিতে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে দলের জার্সিতে দেখা যাবে মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনদের।

টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও খেলবেন আবাহনীর হয়ে। নাজমুলের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন হান্নান সরকার, ‘ইনশাআল্লাহ শান্ত (নাজমুল হোসেন) খেলবে। আমরা ওর অপেক্ষায় ছিলাম। গত ম্যাচে জাকের সেঞ্চুরি করেছে। এবার শান্তকে পেলে আমাদের দলের শক্তি বাড়বে। তার নেতৃত্বও কাজে লাগবে। এ ছাড়া রানাও আছে। সে ভালো অনুভব করলে খেলবে।’

লিজেন্ডস অব রূপগঞ্জ অনিশ্চয়তায় আছে লিটন দাসের মাঠে নামা নিয়ে। দলবদলের সময় কোনো দলের সঙ্গেই ব্যাটে বলে মিলছিল না লিটনের। শেষদিন রূপগঞ্জ চমক দেখায় তার সঙ্গে চুক্তি করে। তবে সেই চুক্তি ছিল বড় ম্যাচভিত্তিক।

লিটনের খেলার অনিশ্চয়তা তার ছুটিতে যাওয়ার কারণে। অবশ্য দলটির চেয়ারম্যান লুৎফর রহমান বাদল লিটনকে পাওয়ার আশায় আছেন, ‘লিটনকে নিয়ে একটু চিন্তা আছে। তার তো ছুটিতে যাওয়ার কথা। খেলবে কি না, তা এখনো নিশ্চিত নই। তার সঙ্গে কথা হয়েছে, আমাদের বড় যে দুটি ম্যাচ আছে আবাহনী ও মোহামেডান; ওই দুই ম্যাচে খেলবে। এ ছাড়া মাহমুদুল হাসান জয় ও শরিফুল খেলবে এটা নিশ্চিত। মিরাজও আছে।

শনিবার মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জ। এ ছাড়া তানজিদ হাসান তামিম প্রাইম ব্যাংকে, মুমিনুল হক ঢাকা লেপার্ডসে এবং আবাহনীর হয়ে নাহিদ রানার শনিবার মাঠে নামার কথা আছে।


নাজমুলমুশফিকডিপিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ