Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

যুব ওয়ানডে সিরিজ

আল আমিনের ৬ উইকেটও বাঁচাতে পারল না বাংলাদেশকে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৯:৩৩
আল আমিনের ৬ উইকেটও বাঁচাতে পারল না বাংলাদেশকে

সংগৃহীত ছবি

জয়ের জন্য দরকার ছিল ৮১ রান, হাতে ছিল ৮ উইকেট। সেখান থেকে মাত্র ১৫ বলের ব্যবধানে কোনো রান যোগ না করেই ৪ উইকেট হারাল বাংলাদেশ। ব্যাটিংয়ে এমন বিপর্যয়ে আফগানিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৪৩ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বুধবার ওমান ক্রিকেট একাডেমি মাঠে ২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৪ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। অথচ একসময় জয়ের পথেই ছিল দলটি। ২ উইকেটে ১৫৭ রান থেকে মুহূর্তেই স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১৫৭। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।

চার ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। দ্বিতীয় ম্যাচটি টাই হওয়ায় শুক্রবারের শেষ ওয়ানডেই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য।

ব্যাট হাতে বাংলাদেশের ধস নামলেও বল হাতে উজ্জ্বল ছিলেন আল আমিন হোসেন। ৬০ রানে ৬ উইকেট নিয়ে আফগানিস্তানের ইনিংস গুঁড়িয়ে দেন এই পেসার। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ছয় উইকেট নেওয়া তৃতীয় পেসারও হলেন তিনি।

রান তাড়ায় শুরুতেই এসকে জারিফ সিয়ামকে হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে আবদুল্লাহ আল মুহি ও কাওসার আহমেদের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। দুজনের ১০৭ রানের জুটিতে জয়ের আশা জোরালো হয়। ৫৬ বলে ৬১ রান করে মুহি ফিরলেও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান কাওসার।

পরে আল আমিন হোসেন রনিকে নিয়ে আরও ৪৪ রান যোগ করেন কাওসার। ২৭তম ওভারে ৬৪ রান করা এই ব্যাটসম্যানের বিদায়ের পরই ম্যাচের চিত্র পাল্টে যায়। একে একে আউট হন রনি, রাকিবুল হাসান ও অধিনায়ক ফরিদ হাসান। ১৫ বলের মধ্যে চার উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ দিকে রবিউল হাসান অনিকের ১৬ রান শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন ইমরান মোহাম্মাদি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আল আমিনের বোলিংয়ে শুরুতেই বিপাকে পড়ে আফগানিস্তান। বাঁহাতি স্পিনার আল রাফির সহায়তায় ৫০ রানের মধ্যেই তিন উইকেট হারায় স্বাগতিকেরা। এরপর সুবহান জাখাইল ও শাহ ফয়সাল রাহিমির ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা।

চতুর্থ উইকেটে ১০৫ রানের জুটি গড়ে বাংলাদেশের বোলারদের দীর্ঘ সময় অপেক্ষায় রাখেন দুজন। ৯৫ বলে ৮১ রান করা জাখাইলকে ফিরিয়ে জুটি ভাঙেন আল আমিন। পরে রান আউট হয়ে ফেরেন রাহিমি, যিনি ১১১ বলে করেন ৮০ রান। শেষ দিকে অধিনায়ক সোহাইল খানের ৩২ বলে ২৪ রানে ২৩৭ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

শেষ পর্যন্ত আল আমিনের দুর্দান্ত বোলিংয়ের পরও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাই হয়ে দাঁড়ায় হারের মূল কারণ। এখন সিরিজ জিততে হলে শুক্রবার শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই যুবাদের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলআফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলআল আমিন হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী