সকালেই জোড়া আঘাত ওয়েস্ট ইন্ডিজের
- সেঞ্চুরির পর সাদমানের বিদায়

ছবি: আগামীর সময়
দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া আঘাত হানল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দ্বিতীয় দিনের খেলার প্রথম প্রহরেই দুই উইকেট নেই বাংলাদেশের। ৮৫ ওভার শেষে বাংলাদেশের রান ২৩৯/৫।
সেঞ্চুরি তুলে নেয়ার পর মাত্র ৫ রান যোগ করতে পেরেছেন সাদমান ইসলাম। তাওহীদ হৃদয় নেমেই আউট হয়েছেন প্রথম বলে। দুটো উইকেটই নিয়েছেন জশুয়া বিশপ।-সাদমানের সেঞ্চুরি
দিনের দ্বিতীয় ডেলিভারিতেই, দুই রান নিয়ে সাদমান ইসলাম পৌঁছে যান ৯৯ থেকে ১০১ রানে। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি, টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম। তবে তার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। জশুয়া বিশপের বলে লেগ বিফোর উইকেট হয়ে তাকে মাঠ ছাড়তে হয় ১০৫ রানে। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি সাদমান।
পেশিতে টানের জন্য আগের দিন মাঠ ছাড়া তাওহীদ হৃদয় নামেন সাদমানের বিদায়ের পর। বিশপের বলে উড়িয়ে মারতে গিয়ে দৃষ্টিকটু ভাবে বোল্ড হয়ে যান হৃদয়, দ্বিতীয় দিনে তিনে খেলেছেন মাত্র ২ বল।
ব্যাট করছেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। ৮৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৩৯/৫। লিটন ২২* ও মিরাজ ৮* রানে ব্যাট করছেন।




