Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

শান্ত-মুমিনুলের ব্যাটে প্রথম সেশন বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১২:২০
শান্ত-মুমিনুলের ব্যাটে প্রথম সেশন বাংলাদেশের

ছবি: মোশারফ ভুবন

শুরুর ১০ ওভারে ৩১ রান তুলতেই হারাতে হয় দুই উইকেট। দিনের শুরুতে উইকেট থেকে পাওয়া আর্দ্রতা বেশ কাজে লাগিয়েছেন পাকিস্তানি বোলাররা। তবে প্রথম ৩০ মিনিটের ধাক্কা সামলে বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে ফিরিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। প্রথম সেশনে আর কোনো ক্ষতি হতে দেননি দুজনে। তাদের অপরাজিত ৭০ রানের জুটিতে বাংলাদেশের  স্কোরবোর্ডে যুক্ত হয়েছে ২ উইকেটে ১০১ রান। শান্ত অপরাজিত ৩৯ রানে, মুমিনুল ৩১ রানে।

টেস্টের প্রথম দিনের প্রথম ঘণ্টায় পিচে থাকা আর্দ্রতা সব দলই কাজে লাগাতে চায়। পাকিস্তানও ব্যতিক্রম নয়। টস জিতে তাই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানাতে দ্বিধা করেননি অধিনায়ক শান মাসুদ। শুরুর ঘণ্টায় দুই উইকেট তুলে নিয়ে এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণও করেন তার বোলাররা।

আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

০৮ মে ২০২৬

সপ্তম ওভারে মাহমুদুল হাসান জয়কে শাহিন শাহ আফ্রিদি ও এগারতম ওভারে সাদমান ইসলামকে ফেরান হাসান আলি। শুরুর ঘণ্টার দুই সাফল্যের পর অবশ্য পাকিস্তান বোলারদের দাপট কমে আসে।

টেকনিকের দিক থেকে মুশফিকুর রহিমের পর সেরা ব্যাটার বলা হয় শান্তকে। তেমন একটি ইনিংস মিরপুর টেস্টের প্রথম সেশনে এখন পর্যন্ত দেখালেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। মাঝ ব্যাটে খেলা শটগুলোতে ছিল আত্মবিশ্বাস। ৫০ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসে আছে চারটি চার। সালমান আলি আগার একটি শর্টপিচ বলে ব্যাকফুটে গিয়ে ছক্কা হাঁকাতেও ভুল করেননি। ইনিংসে এখন পর্যন্ত ছক্কা ওই একটিই।

শান্তর সঙ্গে নিজের অভিজ্ঞতার সবটুকু দিয়ে খেলছেন মুমিনুল হক। সাবেক টেস্ট অধিনায়কও ইনিংস এগিয়ে নিচ্ছেন। তবে দিনের শুরুর দিকে ক্রিজে আসায় হাসান আলির বলে পরাস্ত হয়েছেন কয়েকবার। ভাগ্য সুপ্রসন্ন যে, ব্যাটের কানায় লেগে স্লিপ ফিল্ডারের হাতে যায়নি, গিয়েছে বাউন্ডারির বাইরে। তার ৫৭ বলে অপরাজিত ৩১ রানের ইনিংসেও আছে চারটি চার।

আরও পড়ুন

এবার সাত থেকে পাঁচে উঠতে চান নাজমুল

০৭ মে ২০২৬

এর আগে একাদশে কোনো চমক না রেখেই নেমেছে বাংলাদেশ। তানজিদ তামিমের অভিষেক টেস্টের অপেক্ষা ছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের উদ্বোধনী জুটির ওপরই ভরসা রাখে বাংলাদেশ। কিন্তু একবার জীবন পেয়েও মাত্র ৮ রানে শাহিদ আফ্রিদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন জয়। আর ৩০ বলে ১৩ রানের ইনিংস খেলে হাসান আলির বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ আউট হন সাদমান।

অন্যদিকে এই টেস্টে দুই অভিষিক্ত ক্রিকেটার নিয়ে নেমেছে পাকিস্তান। আবদুল্লাহ ফজল ও আজান আওয়াইস, দুজনই ওপেনার। টেস্টের আগের রাতে হাঁটুর ইনজুরির কারণে ছিটকে যান বাবর আজম।

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজনাজমুল হোসেন শান্তমুমিনুল হক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের