বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি অন্যায়ের শিকার হওয়া
মানুষটা খুব সম্ভবত মুমিনুল হক। ‘টেস্ট ক্রিকেটার’ তকমা দিয়ে তাকে ওয়ানডে থেকে বসিয়ে
রাখা হয়েছে, বিপিএলেও কোনো দল তার প্রতি আগ্রহ দেখায় না। দলের সংকটের সময়ে তার ওপর
অধিনায়কত্বের দায়িত্ব চাপিয়েছেন নীতিনির্ধারকরা, আবার প্রয়োজনের মুহূর্তে তাকে দায়িত্ব
থেকে সরিয়ে দেওয়া হয়েছে অপমান করেই। ডারউইনে বাংলাদেশের জয়টা নিশ্চিত হলো সেই মুমিনুলের
ব্যাট থেকে আসা বাউন্ডারিতেই। বিউ ওয়েবস্টারের বলে কাট শট খেললেন মুমিনুল, বলটা সীমানা
দড়ির ওপারে যেতেই আনন্দের বি...