Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বললেন মুমিনুল

সব কিংবদন্তির বিদায় একরকম হয় না

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ০২ মে ২০২৬, ০৭:০৩
সব কিংবদন্তির বিদায় একরকম হয় না

শেষ ম্যাচে গার্ড অব অনার পেয়েছেন মামুনুল। ছবি: বাফুফে

ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন মামুনুল ইসলাম। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জের বিদায়ি ম্যাচে ২৪ মিনিট মাঠে ছিলেন ফর্টিসের এই তারকা। অধিনায়কের আর্মব্যান্ড ছিল মামুনুলের হাতে। মাঠ থেকে উঠে যাওয়ার সময় দুই দলের খেলোয়াড়রা দাঁড়িয়ে গার্ড অব অনার দেন তাকে।

মামুনুলের এমন বিদায়ে আপ্লুত টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হকও। ফেসবুকে মামুনুলের সঙ্গে নিজের ছবি পোস্ট করে তিনি লিখেছেন,‘ মামুনুল ইসলাম—একটা বাঁ পায়ের স্পর্শ, একটা আলতো চিপ, একটা নিখুঁত পাস আর মাঝমাঠে খেলার ছন্দ বদলে দেওয়ার শিল্প। আমাদের প্রজন্মের ফুটবলে সৌন্দর্য যদি কাউকে দিয়ে ব্যাখ্যা করতে হতো, অনেকের মতো আমিও হয়তো মামুনুলের নামই বলতাম।’

মামুনুলের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন মুমিনুল। ছবি: সংগৃহীত

মাঠ থেকে মামুনুলের সম্মানজনক বিদায় নিয়ে মুমিনুল লিখেছেন,‘ কিংস অ্যারেনার গার্ড অব অনারটা তাই শুধু আনুষ্ঠানিকতা ছিল না, ছিল দুই দশক ধরে দেশের ফুটবলকে কিছু দিয়ে যাওয়া একজন শিল্পীর প্রতি সম্মান। সব কিংবদন্তির বিদায় একরকম হয় না। কেউ নীরবে হারিয়ে যান, কেউ ট্রফি হাতে বিদায় নেন। মামুনুল বিদায় নিলেন সম্মান, ভালোবাসা আর স্মৃতির ভেতর দিয়ে। বাংলাদেশ ফুটবলের গল্পে তার বাঁ পায়ের জাদু অনেক দিন বেঁচে থাকবে।’

মামুনুলের হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দিয়েছিলেন বাফুফের কর্মকর্তারাও। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মামুনুলকে বিদায়ি সম্মাননা দেওয়ার ছবি পোস্ট করে বাফুফে লিখেছে, ‘সাবেক বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম আজ ফর্টিসের হয়ে পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলছেন। এর মাধ্যমে তার গৌরবময় ক্যারিয়ারের সমাপ্তি ঘটছে। তার অবসর ম্যাচে সম্মান জানাতে উপস্থিত ছিলেন বাফুফের পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটি ইমরুল হাসান। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন, জাকির হোসেন চৌধুরী ও ইমতিয়াজ হামিদ উপস্থিত ছিলেন।’

মামুনুল ইসলামমুমিনুল হক
শেয়ার করুন:
বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের