লাবুশেনের বিরল রেকর্ড

সংগৃহীত ছবি
টেস্ট ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেছে মাত্র একবার। দুই ইনিংসে সমান বলে একই রান করে আউট হওয়ার ঘটনাকে তাই বিরলই বলা চলে। ভারতের সাইদ কিরমানির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক টেস্টে এই রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টের প্রথম ইনিংসে ৬ চারে সাজানো ইনিংসে ৫৮ বলে ৩৭ রান করেন লাবুশেন। ইনিংসের ২৬তম ওভারে শেষ বলে ভিয়ান মুল্ডারের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
আজ ম্যাচের চতুর্থ দিনও ঠিক ৫৮ বলে ৩৭ রান করে আউট হন লাবুশেন। দ্বিতীয় ইনিংসে চারটি চার মেরেছেন। এবার কেশভ মহারাজের বলে টেম্বা বাভুমার হাতে ধরা পড়েন তিনি।
এক টেস্টের দুই ইনিংসে সমান বল খেলে সমান রান করার ঘটনা এর আগে দেখা গেছে ১৯৭৭-৭৮ মৌসুমে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টের দুই ইনিংসেই ৬২ বলে ২৯ রান করেন ভারতের সৈয়দ কিরমানি।



