Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

জুনেই নির্বাচন দিতে চান তামিম

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৮:২৬
জুনেই নির্বাচন দিতে চান তামিম

৭ জুলাই পর্যন্ত মেয়াদ থাকলেও জুনে নির্বাচন দিতে চান তামিম। ছবি: সংগৃহীত

তাদের হাতে সময় আছে ৭ জুলাই পর্যন্ত, কিন্তু তামিম ইকবাল অতদিন অপেক্ষা করতে চাইছেন না। বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি জুনেই বোর্ড নির্বাচন দিতে চাইছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন এ ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

চলতি মাসের ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই দিন তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটিও ঘোষণা করা হয়। তিন মাসের মধ্যে বিসিবি নির্বাচন দেওয়ার সময়ও বেঁধে দেয় এনএসসি। তাদের তিন মাস পূর্ণ হবে ৭ জুলাই।

নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন দিতে চাওয়া তামিম বলেছেন, ‘আমরা কাল বা পরশু বিসিবি লিগ্যাল কমিটির সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করব যেন প্রক্রিয়াটা আগে থেকেই শুরু করতে পারি। অনেক কিছু জানার বিষয় আছে। আমাদের সময় কিন্তু ৭ জুলাই পর্যন্ত। চাইলে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে পারি। কিন্তু সময় বাড়ানো বা শেষ সময়ে গিয়ে কিছু করার ইচ্ছা নেই। আমি চাইছি জুনের প্রথম বা সর্বোচ্চ দ্বিতীয় সপ্তাহে যেন নির্বাচনি প্রক্রিয়া শেষ করতে পারি।’

এই নির্বাচনে অংশ নেবেন তামিম নিজেই। ৭ এপ্রিল অ্যাডহক কমিটি ঘোষণার পরই বিসিবিতে প্রথম বোর্ড সভায় বসেছিলেন নতুন সদস্যরা। সভা শেষে সংবাদ সম্মেলন করে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেন তামিম।

তামিম কোন ক্যাটাগরি থেকে নির্বাচন করবেন, তা একটা প্রশ্ন বটে। সবশেষ বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে মনোনয়ন তুলেছিলেন তিনি। কিন্তু ১ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন।

তামিম ইকবালবিসিবিবিসিবি নির্বাচন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise