জয়ের জন্য বাংলাদেশের চাই ৭ উইকেট
- আফগানদের চাই ৩৪৭ রান
ক্রীড়া প্রতিবেদক

সংগৃহীত ছবি
আবুধাবি টেস্টে জিততে পঞ্চম দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট আর আফগানিস্তানকে করতে হবে ৩৪৭ রান। এটাই সহজ ঐকিক সমীকরণ।
চতুর্থ দিনের খেলা শেষে আফগানিস্তানের সংগ্রহ ৫০ ওভারে ৩ উইকেটে ১৩২ রান। হাশমতউল্লাহ শাহিদি ১৯ ও সাদিকুল্লাহ আতাল ৩৫ রানে অপরাজিত। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৭ উইকেটে ৩৭২ রান করে দান ছাড়ে। লিটন দাস করেছেন ১০২ রান।
বাংলাদেশের হয়ে আফগানদের দ্বিতীয় ইনিংসের দুটো উইকেট নিয়েছেন এবাদত হোসেন, অন্যটি হাসান মাহমুদের। স্লিপে রহমত শাহ'র ক্যাচ ছেড়েছেন তানজিদ হাসান তামিম, এরপর রহমত আউট হয়েছেন ৫১ রানে।



