Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

তাইজুলকে বিসিএসএ’র বিশেষ সম্মাননা

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৪
তাইজুলকে বিসিএসএ’র বিশেষ সম্মাননা

সংগৃহীত ছবি

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে বিশেষ সম্মাননা দিয়েছে ক্রিকেট সমর্থকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে তাইজুলের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় বিসিএসএ-র পক্ষ থেকে তাকে অফিসিয়াল জার্সি ও ক্যাপ উপহার দেওয়া হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএসএ-র সভাপতি সারফুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এস এম কামরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব আহসান খান, সহ-সভাপতি আলতামিশ নাবিল ও মেহেদী জামান সনেট, কোষাধ্যক্ষ রাফসানজানি রানা এবং কার্যনির্বাহী সদস্য সাজ্জাদুর রহমান শাওন ও অ্যাডভোকেট আল মিরাজুল ইসলাম।

সমর্থকদের এমন স্বীকৃতি ও ভালোবাসায় আবেগপ্লুত তাইজুল ইসলাম বিসিএসএ-র ভূয়সী প্রশংসা করে বলেন, 'দেশে কিংবা বিদেশে- মাঠে যেখানেই খেলি না কেন, আপনাদের উপস্থিতি আমরা সবসময় দেখতে পাই। সমর্থকরা না থাকলে আমাদের পারফরম্যান্সের পূর্ণতা আসে না। আপনাদের এই ভালোবাসা ও সমর্থনই আমাদের ভালো খেলার মূল অনুপ্রেরণা। এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন।'

৬২ টেস্টের ১১০ ইনিংসে ২৭২টি উইকেট নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসের সফলতম বোলার তাইজুল। গত বছরের নভেম্বরে অলরাউন্ডার সাকিব আল হাসানকে (২৪৬ উইকেট) টপকে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। টেস্ট ইনিংসে সর্বোচ্চ ১৯ বার ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ২ বার।

২০১৪ সালে লাল-সবুজের জার্সিতে টেস্ট অভিষেকের পর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দায়িত্ব পালন করছেন এই অভিজ্ঞ স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে ২০টি ওয়ানডেতে ৩১টি এবং ২টি টি-টোয়েন্টিতে ১টি উইকেটের মালিক তিনি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণিতে ৫৩৭টি, লিস্ট ‘এ’-তে ২১৪টি এবং স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯৩টি উইকেট শিকার করেছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় নিবন্ধিত অলাভজনক সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ) ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ ও বিদেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সক্রিয় সমর্থনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর