আলোর স্বল্পতায় খেলা বন্ধ
ক্রীড়া প্রতিবেদক

ছবি: আগামীর সময়
আলোর স্বল্পতায় সাময়িক ভাবে বন্ধ আছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ৭০ ওভার খেলা শেষে বিকেল ৩-১৫ মিনিটে আলোর স্বল্পতায় খেলা থামিয়ে দেন আম্পায়াররা। ফ্লাডলাইট জ্বালিয়ে দেয়া হলেও খেলা শুরু হচ্ছে না।
এসময় বাংলাদেশের রান ৩ উইকেটে ২০৭, ৯৬ রানে অপরাজিত আছেন সাদমান ইসলাম। তার সঙ্গী লিটন দাস অপরাজিত ৭ রানে।



