তৃতীয় দিন সকালে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
- দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৪৯৪/৭ (ডিক্লে)
ক্রীড়া প্রতিবেদক

সংগৃহীত ছবি
সেঞ্চুরিয়ন টেস্টে দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৭ উইকেটে ৪৯৪ রান। ৬৭ রানে অপরাজিত থাকা মার্কো ইয়ানসেনকে সেঞ্চুরির সুযোগটা দেননি অধিনায়ক এইডেন মার্করাম। সকালে, খেলা শুরুর মিনিট বিশেক আগে; স্থানীয় সময় ৯-৪০ মিনিটে ইনিংস ঘোষণা করেন প্রোটিয়া অধিনায়ক। ফলে মাঠে এসে ইবাদত-তাসকিনরা বোলিং করার প্রস্তুতি নিলেও তাদের বসেই থাকতে হচ্ছে ড্রেসিং রুমে।
৪০৩ রানের বিশাল লিড হাতে নিয়েই দান ছেড়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৫ ওভার শেষে বিনা উইকেটে ৭ রান। তানজিদ হাসান তামিম ১ ও মাহফিজুল ইসলাম রবিন ৬ রান নিয়ে ব্যাট করছিলেন।



