ওভারটনের রেকর্ডের ম্যাচে ইংল্যান্ডের জয়

সংগৃহীত ছবি
ব্রিসবেনে এই ম্যাচের আগে টি-টোয়েন্টি হয়েছিল ৯টি। একবারও কোন বোলার নিতে পারেননি ফাইফার। সেই রেকর্ড ভাঙল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টিতে। প্রথম বোলার হিসেবে এই ফরম্যাটে গ্যাবায় পাঁচ উইকেট পেলেন ইংল্যান্ডের জেমি ওভারটন। তার রেকর্ড গড়া ম্যাচেই বড় জয় পেয়েছে সফরকারীরা। অস্ট্রেলিয়াকে উইকেটে হারিয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেছে ইংলিশরা।
টসে জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন হ্যারি ব্রুক। দলীয় ১১ রানের মাথায় মিচেল মার্শের ফেরা দিয়ে শুরু। ইংল্যান্ডের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা।
৪ ওভার বোলিং করে মাত্র ১২ রানে ৫ উইকেট নিয়ে অজিদের টপ ও মিডল অর্ডার একাই গুঁড়িয়ে দিয়েছেন ওভারটন। স্যাম কারানের পর এই ফরম্যাটে দ্বিতীয় ইংলিশ বোলার হিসেবে ফাইফার পেলেন তিনি। ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন লিয়ান ডওসন।
অজিদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন কিপার স্যাম হারপার। ২২ রান এসেছে ম্যাকগ্রুকের ব্যাট থেকে। শেষ পর্যন্ত মাত্র ১০৮ রানে অলআউট হয় তারা। দেশের মাটিতে এটি তাদের সর্বনিম্ন স্কোর। এর আগে সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২২ সালে ১১১ রান করেছিল তারা।
জবাবে ব্যাটিং নেমে দ্রুত কয়েকটি উইকেট হারালেও শেষ পর্যন্ত জয় পেয়েছে ইংলিশরা। বেশ কয়েকবার বৃষ্টি বাঁধা হয়ে এসেছে, কমেছে টার্গেটও। বৃষ্টি আইনে ১৭ ওভারে টার্গেট দাঁড়িয়েছিল ৯৮। পরে সেটা আরও কমে দাঁড়ায় ৯৩।
ডোনাল্ডের ১৩ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে শুরুটা দারুণ হয় ইংলিশদের। পরে অল্প রানের ব্যবধানে ৩ উইকেট হারায় তারা।
এরপর আর বিপদ হতে দেননি জর্ডান কক্স। তার ১৪ বলে ৩৩ রানের রানের সুবাদে ৭ উইকেট হাতে রেখে জয় পায় ইংল্যান্ড।



