Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বিশ্বরেকর্ড

ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকালেন হ্যারি ব্রুক

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৮:০০
ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকালেন হ্যারি ব্রুক

পঞ্চাশ ওভারের ফরম্যাটে আবারও দেখা গেল ডাবল সেঞ্চুরি। পাকিস্তানের মাটিতে সিরিজের তৃতীয় ম্যাচে দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন ইংলিশ হার্ডহিটার হ্যারি ব্রুক। ওয়ানডে ইতিহাসে চার নম্বরে নেমে ডাবল সেঞ্চুরির ঘটনা এই প্রথম। এর আগে এই পজিশনে সর্বোচ্চ রান ছিল ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসের। তিনি ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৮৯ রান করেছিলেন।

রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানোই যেন কাল হয়ে দাঁড়াল শ্রীলঙ্কার জন্য। ৭৪ রানের ওপেনিং জুটিতে ভিত গড়ে দেন টম ব্যান্টন (৫০) আর বেন ডাকেট (২৯)। তিনে নেমে অভিজ্ঞ জো রুটও ৬৬ বলে ৬৯ রানের ইনিংস উপহার দেন। ব্রুকের শুরুটা ততটাও বিধ্বংসী ছিল না। ফিফটি পূরণ করেন ৪২ বলে। এরপরই তার ওপর যেন দানব ভর করে।

আরও পড়ুন

এমন পিটুনি কখনো খায়নি ভারতীয় বোলাররা

২২ অক্টোবর ২০২৬

লঙ্কান বোলারদের তুলোধুনো করে ৭৫ বলে পৌঁছে যান তিন অংকে। পরের পঞ্চাশ রান করতে সময় নেন মাত্র ২২ বল। উইল জ্যাকসের সঙ্গে তার পঞ্চম উইকেট জুটি দারুণ জমে উঠেছিল। একপর্যায়ে তার ডাবল সেঞ্চুরি হবে কিনা- সেটা নিয়ে সংশয় তৈরি হয়। অবশেষে ইনিংসের দুই বল বাকি থাকতে ইতিহাসের একাদশ ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি তুলে নেন ব্রুক।

১১৪ বলে তার এই ডাবল সেঞ্চুরিটি ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড। আগের রেকর্ডটি ছিল শুবমান গিলের। গত মাসে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারত অধিনায়ক। শেষ বলে আউট হওয়ার আগে ব্রুক খেলেন ১১৬ বলে ২০২ রানের বিধ্বংসী ইনিংস। হাঁকান ২১টি চার এবং ১০টি ছক্কা। ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড।

ওয়ানডে ক্রিকেটে এই প্রথম ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন। এর আগে ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওভালে ১৮২ রানের ইনিংস খেলেছিলেন বেন স্টোকস। তার রেকর্ড এবার ভেঙে দিলেন ব্রুক। ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ডটি এখনো ভারতীয় কিংবদন্তি রোহিত শর্মার দখলে। সর্বাধিক তিনটি ডাবল সেঞ্চুরি করা রোহিত ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই ২৬৪ রানের অতিমানবীয় ইনিংস খেলেছিলেন।

হ্যারি ব্রুকডাবল সেঞ্চুরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে