Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ

দুই ইনিংসেই নব্বইয়ে থামলেন শাকিল, তবু রেকর্ডের পাতায় নাম

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ২০:০৩
শেয়ার করুন:
দুই ইনিংসেই নব্বইয়ে থামলেন শাকিল, তবু রেকর্ডের পাতায় নাম

সংগৃহীত ছবি

এক ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরির খুব কাছে গিয়েও আক্ষেপ নিয়ে ফিরতে হলো সৌদ শাকিলকে। প্রথম ইনিংসে ৯৩ রানের পর দ্বিতীয় ইনিংসেও থামলেন ৯৭ রানে। তবে দুইবারই নব্বইয়ের ঘরে আউট হয়ে অন্যরকম এক রেকর্ড গড়েছেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটসম্যান। পাকিস্তানের টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে একই টেস্টের দুই ইনিংসেই নব্বইয়ের ঘরে আউট হলেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে এর আগে মাত্র পাঁচবার।

শাকিলের ব্যাটেই মূলত রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে হার এড়িয়েছে পাকিস্তান। ম্যাচের শেষদিন ১ উইকেটে ৫৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল স্বাগতিকেরা। জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল দ্রুত পাকিস্তানের বাকি উইকেটগুলো তুলে নেওয়া। দিনের শুরুতে চার উইকেট নিয়ে সেই সম্ভাবনাও জাগিয়ে তুলেছিল সফরকারীরা। লাঞ্চের আগে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৫১ রান। লিড তখন মাত্র ১৩৯ রানের।

সেখান থেকে দলকে বিপদমুক্ত করেন শাকিল। ষষ্ঠ উইকেটে গাজি ঘোরির সঙ্গে তার ৯২ রানের জুটি পাকিস্তানকে ড্রয়ের পথে এগিয়ে নেয়। ৩৫ রান করে আউট হন ঘোরি। অন্য প্রান্তে অবিচল থেকে ২১০ বলের ইনিংসে সাতটি চার মারেন শাকিল। তবে লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে ৯৭ রানেই থামতে হয় তাকে। চতুর্থ টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থাকতে আউট হন এই বাঁহাতি ব্যাটার।

শাকিলের বিদায়ের সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৮৪ রান। এরপর ম্যাচের ফল নিয়ে আর কোনো সংশয় রাখেনি দুই দল। ড্র মেনে মাঠ ছাড়েন ক্রিকেটাররা। শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন মিলান রত্নায়েকে। আসিতা ফের্নান্দো ও লাহিরু কুমারা দুটি করে উইকেট পেয়েছেন।

প্রথম ইনিংসেও পাকিস্তানের ব্যাটিংয়ের বড় ভরসা ছিলেন শাকিল। তার ৯৩ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ৪৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। জবাবে একসময় ৪ উইকেটে ৪০৪ রান তুলে ম্যাচে শক্ত অবস্থানে ছিল শ্রীলঙ্কা। কিন্তু মাত্র ৪২ রানের মধ্যে শেষ ছয় উইকেট হারিয়ে ৪৪৬ রানে গুটিয়ে যায় তারা। পাকিস্তানের হয়ে অভিষেকেই দুর্দান্ত বোলিং করেন পেসার সাকিব খান। একাই নেন সাত উইকেট।

পাঁচ দিনের ম্যাচে ফল না আসার পেছনে বড় ভূমিকা রেখেছে আবহাওয়া ও আলোস্বল্পতা। বৃষ্টির পাশাপাশি অপর্যাপ্ত আলোর কারণে প্রথম চার দিনই শেষ সেশনে খেলা বাধাগ্রস্ত হয়েছে। নির্ধারিত ৩৬০ ওভারের মধ্যে মাঠে গড়িয়েছে মাত্র ২৪৩ ওভার। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সুযোগই পায়নি।

দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী মঙ্গলবার। ভেন্যু সেই রাওয়ালপিন্ডিই।

পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজসৌদ শাকিলপাকিস্তান ক্রিকেটশ্রীলঙ্কা ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত