Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আইসিসি মাসের সেরা পুরস্কার জিতলেন নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৬:১৯
আইসিসি মাসের সেরা পুরস্কার জিতলেন নাহিদ রানা

আইসিসির মাসের সেরা পুরস্কার জিতলেন নাহিদ রানা।

ক্যারিয়ারের প্রারম্ভেই দুর্দান্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার তিনি জিতে নিলেন আইসিসি এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার। আজ বৃহস্পতিবার (১৪ মে) আইসিসি আনুষ্ঠানিকভাবে এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাহিদ রানা একাই শিকার করেন ৮টি উইকেট। এর আগে মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিনি ৮ উইকেট নিয়েছিলেন। কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি, যা ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেট। তার এই বিধ্বংসী বোলিংয়ে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ।

আরও পড়ুন

ঝড়ের নাম নাহিদ রানা

১২ মে ২০২৬

তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজে ১৬.৭৫ গড় এবং ৪.৪৬ ইকোনমি রেটে বোলিং করে সিরিজ সেরার পুরস্কারও জিতেছিলেন রানা। আইসিসির স্বীকৃতি পাওয়ার পর উচ্ছ্বসিত নাহিদ রানা বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে পারফর্ম করার পর আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হতে পারাটা দারুণ এক অনুভূতি। দেশের মাটিতে দলের জয়ে অবদান রাখতে পেরে আমি আনন্দিত। এই অর্জন আমার কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে।’

সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রানা আরও যোগ করেন, ‘দলের সতীর্থদের প্রতি আমি কৃতজ্ঞ, তারা সবসময় আমার ওপর বিশ্বাস রেখেছেন। আশা করি ভবিষ্যতে দলের জন্য আরও বড় জয় ও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে পারব।’

আরও পড়ুন

আইসিসি র‍্যাংকিংয়ে শান্ত-নাহিদদের বড় লাফ

১৩ মে ২০২৬

উল্লেখ্য, নাহিদ রানার এই উত্থান বাংলাদেশের পেস বোলিং ইউনিটের জন্য দারুণ খবর। পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও তিনি পাঁচ উইকেট শিকার করে দলকে জিতিয়েছেন। তার প্রচণ্ড গতির বল আর সুইংয়ের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েছিলেন পাকিস্তানি ব্যাটাররা। আসন্ন সিলেট টেস্টেও নাহিদ রানার দিকেই নজর থাকবে ক্রিকেট দুনিয়ার।


নাহিদ রানাআইসিসি মাসের সেরাপ্লেয়ার অব দ্য মান্থ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    ০৯ জুলাই ২০২৬, ০০:৩০

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    ০৯ জুলাই ২০২৬, ০০:৪৯

    আবার কাঁদল কারবালা

    আবার কাঁদল কারবালা

    ০৯ জুলাই ২০২৬, ০১:১১

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    ০৯ জুলাই ২০২৬, ০২:০৭

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ০৯ জুলাই ২০২৬, ০২:১৫

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩

    মাঠে তার হাঁটুজল থাকে

    মাঠে তার হাঁটুজল থাকে

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৪

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৬

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৯

    advertiseadvertise