Agamir Somoy E-Paper
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের বন্ধু ডা. খোকন রেজা
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ইমরান খান

কারাগারে কয়েদি নম্বর ৮০৪-এর দিনলিপি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১৩:৪১
কারাগারে কয়েদি নম্বর ৮০৪-এর দিনলিপি

ইমরান খান ও দুই ছেলে সুলায়মান-কাসিম খান। ছবি: সংগৃহীত

১৯৬৪ সালে রবেন আইল্যান্ডে আসার পর নেলসন ম্যান্ডেলার কয়েদি নম্বর ছিল ৪৬৬/৬৪। আফ্রিকার কালো মানুষদের মুক্তির দূতের এই নম্বরটা পরে হয়ে যায় ৪৬৬৬৪।

রাজনীতিতে হয়তো ম্যান্ডেলার উচ্চতায় পৌঁছাননি ইমরান খান। তবে তিনি পাকিস্তানের কয়েক প্রজন্মের আবেগের নাম। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের একটি নির্জন ব্লকে থাকা ইমরানের কয়েদি নম্বর আটশত চার। এই নম্বরটি হয়ে উঠেছে পাকিস্তানের প্রতিবাদের প্রতীক। রাজপথ তো বটেই বিরিয়ানির দোকানেও এখন দেখা মিলছে ৮০৪-এর।

ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া ও ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করতে না পারা নিয়ে উদ্বেগ বাড়ছে। কারাগারে ইমরান খানের অসুস্থতার খবর শুনে কদিন আগে সুনীল গাভাস্কার, ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, মাইকেল আথারটনরা উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান সরকারের কাছে মানবিক আবেদন জানিয়েছিলেন। তাতে কাজ হয়নি।

২০২৩ সালের মে মাসে গ্রেপ্তারের পর প্রায় ১ হাজার দিন কারাগারে ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর মাথার ওপর ঝুলছে অনেক মামলা। তার সমর্থকদের দাবি, এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ইমরান খানের শারীরিক অবস্থা ও মানসিক দৃঢ়তা নিয়ে ইংলিশ সাবেক অধিনায়ক মাইকেল আথারটনের সঙ্গে কথা বলেছেন তার ছেলে সুলায়মান ও কাসিম খান। এ নিয়ে ব্রিটেনের দ্য টাইমস -এ নিবন্ধন নিখেছেন আথারটন। কাসিম খান সেখানে আথারটনকে বলেছেন,‘শুরুর কিছু দিন বাবার জেলজীবন খুব কঠিন ছিল। এখন তিনি নিয়মিত ধ্যান করেন। নির্যাতনই টিকে থাকার শক্তি জুগিয়েছে বাবাকে।’

কাসিম আরও অভিযোগ করেন, পাকিস্তান সরকার জনরোষকে ভয় পেয়ে আন্দোলনকে দুর্বল করতে চায়। ছোট ছোট বিষয়েও বাড়াবাড়ি করে ইমরানের সেলের বিদ্যুৎ বন্ধ করে দেয় তারা। এমনকি নতুন কোনো বই পড়তে দেওয়া হয় না সেলের ভেতরের লাইব্রেরিতে।

আর সুলায়মান বলেছেন, ‘বাবা এক চুলও নড়বেন না। যদি সম্মানজনক সমাধান আসে, যেমন রাজনৈতিক বন্দীর মুক্তি আর বাবার রাজনীতিতে সক্রিয় থাকা- তাহলেই কিছু হতে পারে।’

এসব খবর এখন পাকিস্তানের সাধারণ মানুষও জানেন। তাই রাজপথে প্রায়ই স্লোগান উঠে, ‘তেরা ইয়ার, মেরা ইয়ার, কয়েদি নম্বর ৮০৪!’

ক্রিকেটপাকিস্তানইমরান খান
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল

    ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল

    ১২ জুলাই ২০২৬, ০০:২৭

    গরিবের বন্ধু ডা. খোকন রেজা

    গরিবের বন্ধু ডা. খোকন রেজা

    ১২ জুলাই ২০২৬, ০৪:৩২

    সুইস বাধা পেরিয়ে সেমিফাইনালে মেসিরা

    সুইস বাধা পেরিয়ে সেমিফাইনালে মেসিরা

    ১২ জুলাই ২০২৬, ০৬:৪৩

    বেলিংহ্যামের জোড়ায় শেষ চারে ইংল্যান্ড

    বেলিংহ্যামের জোড়ায় শেষ চারে ইংল্যান্ড

    ১২ জুলাই ২০২৬, ০২:৫৪

    জনসংখ্যার রিপোর্ট লেখা শিখতে বিদেশ যেতে চান ১৪০ কর্মকর্তা

    জনসংখ্যার রিপোর্ট লেখা শিখতে বিদেশ যেতে চান ১৪০ কর্মকর্তা

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৮

    ‘মেসি যে ৮টা অসাধারণ গোল করেছে, ওরা তা দেখে না’

    ‘মেসি যে ৮টা অসাধারণ গোল করেছে, ওরা তা দেখে না’

    ১২ জুলাই ২০২৬, ০০:৫৮

    কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

    কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

    ১২ জুলাই ২০২৬, ০১:২৯

    সুইজারল্যান্ড ম্যাচে যে কারণে কালো আর্মব্যান্ড পরেছেন মেসিরা

    সুইজারল্যান্ড ম্যাচে যে কারণে কালো আর্মব্যান্ড পরেছেন মেসিরা

    ১২ জুলাই ২০২৬, ০৯:১৫

    সফটওয়্যারে আটকে ৮৬ হাজার নামজারি

    সফটওয়্যারে আটকে ৮৬ হাজার নামজারি

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৮

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন মারা গেছেন

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন মারা গেছেন

    ১২ জুলাই ২০২৬, ০৮:১০

    ম্যাচ শুরুর আগেই টাকাটা ফিফার হাতে পৌঁছানো দরকার : তনিমা হামিদ

    ম্যাচ শুরুর আগেই টাকাটা ফিফার হাতে পৌঁছানো দরকার : তনিমা হামিদ

    ১২ জুলাই ২০২৬, ০২:১২

    একবার গুছিয়ে উঠতে পারলে স্পেন ভয়ংকর

    একবার গুছিয়ে উঠতে পারলে স্পেন ভয়ংকর

    ১২ জুলাই ২০২৬, ০১:৪৮

    ইংল্যান্ডের প্রথম গোল নিয়ে বিতর্ক

    ইংল্যান্ডের প্রথম গোল নিয়ে বিতর্ক

    ১২ জুলাই ২০২৬, ০৮:৫৬

    বন্যার পানিতে প্রাণ গেল দেড় বছরের মুশফিকের

    বন্যার পানিতে প্রাণ গেল দেড় বছরের মুশফিকের

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৬

    সক্রিয় বৃষ্টিবলয় ‘ধারা’, আজও অতিভারী বর্ষণের আভাস

    সক্রিয় বৃষ্টিবলয় ‘ধারা’, আজও অতিভারী বর্ষণের আভাস

    ১২ জুলাই ২০২৬, ০৮:৪৪

    advertiseadvertise