Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বল টেম্পারিং

লুকোচুরির পর ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘স্বাধীন ফোরাম’ গঠন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৭
শেয়ার করুন:
লুকোচুরির পর ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘স্বাধীন ফোরাম’ গঠন

২০১৮ সালের কুখ্যাত ‘স্যান্ডপেপারগেট’ বা বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে সৃষ্ট অস্থিরতা ও পাল্টাপাল্টি অভিযোগ সামাল দিতে একটি স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বুধবার হোবার্টের বেলেরিভ ওভালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ শুরুর আগে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সিএ-র অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন এবং প্রধান নির্বাহী (সিইও) টড গ্রিনবার্গ।

মঙ্গলবার সন্ধ্যায় ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডের এক দীর্ঘ জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ফোরামের উদ্দেশ্য ২০১৮ সালের ঘটনার পুনঃতদন্ত করা বা নতুন করে কাউকে শাস্তি দেওয়া নয়; বরং সেসময় সংশ্লিষ্ট খেলোয়াড় ও স্টাফদের নিজেদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ তৈরি করে দেওয়া।

আরও পড়ুন

খাজার দাবিকে সমর্থন আরও এক অজি ক্রিকেটারের

১৬ নভেম্বর ২০২৬

গত সপ্তাহে প্রকাশিত উসমান খাজার আত্মজীবনী ‘সবর’-এ আনা বিস্ফোরক কিছু দাবির পর থেকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন করে তোলপাড় শুরু হয়। খাজা দাবি করেছিলেন, ২০১৮ সালে কেপ টাউন টেস্টের পাশাপাশি তার আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও বলে শিরীষ কাগজ দিয়ে বল ঘষা হয়েছিল এবং দলের সবাই তা জানত। এমনকি ড্রেসিংরুমে ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসা সত্ত্বেও ২০১৮ সালের তদন্তে তার সাক্ষাৎকার নেওয়া হয়নি বলেও জানান খাজা।

সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার এবং সেসময়ের স্কোয়াডে থাকা পেসার চাড সেয়ার্স খাজার এই বক্তব্যকে সমর্থন করলেও বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার মিচেল স্টার্ক তা ‘ডাহা মিথ্যা’ বলে উড়িয়ে দেন। সংবাদ সম্মেলনে সিএ প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ স্বীকার করেন যে, ২০১৮ সালের কেপ টাউন টেস্টের একাদশে থাকা ১১ জন খেলোয়াড়ের মধ্যে মাত্র ৮ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। তবে গোপনীয়তার স্বার্থে আগের তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করা হবে না বা নতুন করে কোনো তদন্ত খোলা হবে না।

আরও পড়ুন

ক্ষুব্ধ কামিন্স খাজাকে বললেন 'মিথ্যাবাদী'

১৩ নভেম্বর ২০২৬

গ্রিনবার্গ বলেন, ‘এই মুহূর্তে সত্যিই খেলাটির ক্ষতি হচ্ছে। এটি কারও জন্যই ভালো নয়। আমাদের উত্তরণের একটি পথ খুঁজে বের করতে হবে এবং ক্ষত সারানোর জন্য কিছুটা সময় প্রয়োজন। এটি কোনো পুনঃতদন্ত নয়। কাউকে নতুন করে অভিযুক্ত বা শাস্তি দেওয়ার জন্যও এটি তৈরি করা হয়নি। ফোরামে অংশ নেওয়া সম্পূর্ণ ঐচ্ছিক, কাউকে বাধ্য করা হবে না।’

আগামী কয়েক দিনের মধ্যে একজন সাবেক বিচারক বা কিংস কাউন্সেলকে এই ফোরামের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন বলেন, ‘প্রায় এক দশক ধরে এই ঘটনার রেশ অস্ট্রেলিয়ান ক্রিকেটের আলোচনার অংশ হয়ে আছে। চলমান এই বিতর্ক আমাদের খেলার জন্য এক বড় বিঘ্ন। আমরা মনে করি এখনই এই বৃত্ত ভাঙার সময়। অতীতের বিচার করার জন্য নয়, বরং সম্মানজনক ও নিরাপদ পরিবেশে যাঁরা কথা বলতে চান, তাদের কথা শোনার জন্যই এই উদ্যোগ।’

আরও পড়ুন

বল বিকৃতির আসল ঘটনা ধামাচাপা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া!

১৪ নভেম্বর ২০২৬

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার এই ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার। কায়ো স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে খাজা বলেন, ‘আমি সবসময়ই কথা বলার জন্য একটি নিরাপদ জায়গা চেয়েছি। আমি মনে করি না নতুন করে কোনো শাস্তির প্রয়োজন আছে। তবে দিন শেষে বোর্ড যদি এই প্রতিবেদন থেকে নিজেদের পছন্দমতো অংশ বেছে নেয় বা কী প্রকাশ করবে তা নিজেরাই ঠিক করে, তবে কি আমরা একই বৃত্তেই ঘুরপাক খাচ্ছি না? এ বিষয়টি নিয়ে আমি কিছুটা সন্দিহান।’

খাজার পাশে বসে ডেভিড ওয়ার্নার বলেন, ‘আমরা নিজেদের ভুল স্বীকার করে নিয়েছিলাম এবং ক্রিকেট অস্ট্রেলিয়া যা শাস্তি দিয়েছিল তা মেনে নিয়েছিলাম। এখন বিষয়টি শাস্তির নয়, বরং স্বচ্ছতা ও জবাবদিহিতার।’

অন্যদিকে প্যাট কামিন্স ও বোলারদের অবস্থানের প্রশংসা করে সিএ সিইও গ্রিনবার্গ জানান, ২০১৮ সালের কেপ টাউন টেস্টের পরদিন কামিন্স যা বলেছিলেন, আট বছর পর গত সপ্তাহেও ঠিক একই কথা বলেছেন। তাদের বক্তব্যের এই ধারাবাহিকতা অত্যন্ত স্পষ্ট। তবে এই ফোরামের মাধ্যমেই সব বিতর্কের অবসান ঘটবে এমন নিশ্চয়তা না দিয়ে গ্রিনবার্গ বলেন, ‘একেকজনের ঘটনার বিবরণ একেকজনের সঙ্গে সাংঘর্ষিক হবে। নিখুঁত সত্য খুঁজে পাওয়া সম্ভব নয় এবং আমরা তা খুঁজছিও না; আমরা শুধু সবাইকে কথা বলার একটি নিরাপদ মঞ্চ দিচ্ছি।’

বল টেম্পারিংস্যান্ডপেপারগেটক্রিকেট অস্ট্রেলিয়াউসমান খাজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন