Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

হাবিবুল বাশার

লর্ডসের অনার্স বোর্ডে নাম তোলো

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ২১:০৮
লর্ডসের অনার্স বোর্ডে নাম তোলো

২০১০ সালের ইংল্যান্ড সফরে সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে নাম তোলেন তামিম ইকবাল। ছবি: ক্রিকইনফো

ক্রিকেটের ঐতিহাসিক মাঠটিতে খেলার ইচ্ছা সব ক্রিকেটারের। বাংলাদেশের ক্রিকেটারদের সেই সুযোগ খুব একটা নেই। সর্বপ্রথম ২০০৫ সালে সুযোগ এসেছিল লর্ডসে খেলার। এরপর ২০১০ সালে। ১৭ বছর পর আগামী বছর আবার ক্রিকেটের ঐতিহাসিক মাঠটিতে টেস্ট খেলবে বাংলাদেশ।

২০০৫ সালে লর্ডসে প্রথম খেলা বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন হাবিবুল বাশার। ওই মাঠে দেশকে নেতৃত্ব দেওয়া তার কাছে ক্যারিয়ারের বিশেষ অর্জন। সেবার কোনো বাংলাদেশি মাঠের সম্মানসূচক অনার্স বোর্ডে সেঞ্চুরি বা ইনিংসে ৫ উইকেট নিয়ে নাম তুলতে পারেননি। পরের সফরে এই সম্মান পেয়েছিলেন দুজন – শাহাদাত হোসেন ও তামিম ইকবাল।

আগামী বছর ইংল্যান্ডের সঙ্গে লর্ডস টেস্টে সেই মাইলফলক বর্তমান দলের সবার সামনে রাখলেন হাবিবুল, ‘লর্ডসে দলকে নেতৃত্ব দেওয়া আমার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। আমি নতুনদের বলব, এমন সুযোগ বারবার আসে না। তাই সবার উচিত অনার্স বোর্ডে নাম তুলে এই সুযোগকে স্মরণীয় করে রাখা। সেখানে আমাদের দুজন ক্রিকেটারের নাম আছে। আমি চাইবো এবার আরও একাধিক জনের নাম যেনো ওঠে।’

সময়ের সঙ্গে লর্ডসের কাঠামো বদলেছে। এখন আর প্রাচীন গ্যালারী নেই। শুধু ড্রেসিংরুমের অংশটাই ধরে রেখেছে অতীত ঐতিহ্য। কাঠামো বদলের সঙ্গে পিচের কন্ডিশনও বদলেছে। পেস নির্ভরতা থেকে বেরিয়ে ইংল্যান্ডের পিচগুলো এখন ব্যাটিং নির্ভর।

হাবিবুল তাই বর্তমান বাংলাদেশ দলের ইংল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিতে খুব অসুবিধা দেখছেন না, ‘ইংল্যান্ডের উইকেট এখন অনেক ব্যাটিং সহায়ক। আগে সিম-সুইং নিয়ে দুশ্চিন্তা থাকতো। তবে সময়ের সঙ্গে ওখানে এখন দেখছি রান হয়। আমাদের ব্যাটাররা যে অভিজ্ঞতা রাখে তাতে এই কন্ডিশনে রান করা কঠিন হবে না। আর বোলিং দিক থেকে তো একটু নির্ভার থাকতেই পারি আমরা।’

২০০৫ ও ২০১০ ইংল্যান্ডে দুই সফরেই দলে ছিলেন মুশফিকুর রহিম। লর্ডসে টেস্ট অভিষেক হয় তার। সেই অভিষেক ক্যাপ এখনও মুশফিকের মাথায় শোভা পাচ্ছে। বর্তমান দলের জন্য মুশফিকের উপস্থিতি বিশেষ সুবিধা বলে মনে করছেন হাবিবুল, ‘‘এটা খুব ভালো যে, গত দুটো সিরিজে ওই মাঠে খেলার অভিজ্ঞ একজন আমাদের দলে আছে। আশাকরি সে এবার খেলবে। তো লর্ডসে খেলার যে উত্তেজনা বা চাপ সেটা কীভাবে সামাল দিতে হয় সে ব্যাপারটা এই দলের বাকিরা মুশফিকের কাছে শিখতে পারে।’

তামিম ইকবালহাবিবুল বাশারলর্ডস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে