আবুধাবি টেস্ট
২ উইকেটে আফগানদের ১০০ পার
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
৭ ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে ছিল দল। সেখান থেকে দারুণ এক জুটি গড়ে আফগানিস্তানকে ভালো অবস্থানে নিয়ে গেছেন রহমত শাহ ও সাদিকুল্লাহ অটল। দুজনের ৭৪ রানের জুটির সুবাদে ২ উইকেটে ১০২ রান তুলেছে আফগানরা।
তৃতীয় উইকেটে জুটি গড়ে দলের বিপদ পার করেছেন রহমত ও অটল। আবুধাবি টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে বাংলাদেশের বোলারদের ভালোভাবেই সামলাচ্ছেন এই দুই আফগান ব্যাটার। ২০৭ বলে ৭৪ রানের জুটি গড়েছেন তারা।
৩ রানে প্রথম ও ২৮ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইবাদত ও হাসানের জোড়া আঘাতে কিছুটা ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা।
এরপর দলের হাল ধরেছেন রহমত ও অটল। ১০৪ বলে ৩১ রানে অপরাজিত আছেন অটল। রহমতের ব্যাট থেকে এসেছে ১১৯ বলে ৪৪ রান রান। জয়ের জন্য এখনো ৩৭৭ রান দরকার তাদের। দিনের খেলার বাকি ১৩ ওভার।



